নিউক্যাসলের মাঠে বার্সার ড্র

সেপ্টেম্বরে ছড়ি ঘুরিয়েছিল দলটা, এবার নিজেরাই কোনোরকমে গা বাঁচাল

আপডেট : ১১ মার্চ ২০২৬, ০৯:৪২ এএম

পরিসংখ্যান পক্ষেই ছিল বার্সেলোনার। গতকাল মঙ্গলবারের আগে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে সর্বশেষ যে পাঁচবার প্রিমিয়ার লিগের দলের মুখোমুখি হয়েছিল, তার প্রতিবারই জিতেছিল বার্সেলোনা। এমনকি এবারের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই মুখোমুখি হয়েছিল কাতালান ক্লাবটি। গত সেপ্টেম্বরে সেন্ট জেমস পার্কে গিয়ে সেই ম্যাচে ২-১ ব্যবধানের জয় তুলে নিয়েছিল হানসি ফ্লিকের দল।

পরিসংখ্যান, সাম্প্রতিক পারফরম্যান্স পক্ষে থাকার পরও নিউক্যাসলের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচের আগে সতর্কতার বুলি আওড়েছিলেন ফ্লিক। বার্সা কোচ কেন শঙ্কার কথা জানিয়েছিলেন, সেটাই গতকাল প্রমাণ করেছে নিউক্যাসল।

ঘরের মাঠে দুর্দান্ত গতি আর টানা আক্রমণে বার্সাকে প্রায় হারিয়েই দিচ্ছিল প্রিমিয়ার লিগের দলটি। তবে একেবারে শেষ মুহূর্তে লামিন ইয়ামালের পেনাল্টি গোলে কোনোমতে হার এড়িয়ে ম্যাচটা ১-১ গোলে ড্র করেছে বার্সা। বার্সার কাছে এই ড্র-ই অনেকটা জয়ের সমান। সেটা ম্যাচ শেষে স্বীকার করে ফ্লিক জানিয়েছেন, ম্যাচের এমন ফলেই তিনি খুব খুশি। 

ড্র করেই কেন ফ্লিক এত খুশি, যারা ম্যাচটা দেখেছেন, তারা সেটা বুঝে গিয়েছেন। ম্যাচের বেশিরভাগ সময় জুড়েই বার্সার রক্ষণকে প্রায় নাচিয়ে ছেড়েছে এডি হাওয়ের শিষ্যরা। এর মধ্যে ৭৪ মিনিটে একবার বার্সার জালে বল জড়িয়েছিল নিউক্যাসল। তবে সেই গোলটা বাতিল হয় অফসাইডে।

এরপরও আক্রমণের ধার কমেনি প্রিমিয়ার লিগের দলটির। নির্ধারিত সময়ের ৪ মিনিট আগে জ্যাকব মারফির ক্রসে জালে বল জড়ান বার্নস। তাতে ১৯৯৭ সালের পর বার্সাকে আরেকবার হারানোর খুব কাছে চলে যায় নিউক্যাসল।

কিন্তু যোগ করা সময়ের একেবারে শেষ মুহূর্তে বক্সের ভেতর দানি অলমো ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সা। স্পটকিক থেকে জালে বল জড়িয়ে বার্সাকে জয়ের সমান ড্র এনে দেন ইয়ামাল। তাতে নিশ্চিত হয়, আগামী সপ্তাহের ফিরতি লেগের ম্যাচটা ঘরের মাঠে হওয়ায় কিছুটা সুবিধাই পাবে বার্সা!

ম্যাচ শেষে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘সত্যি বলতে আমি ম্যাচের ফল নিয়ে খুব খুশি। বল দখলে আমরা ভালো করতে পারিনি। অনেক বল হারিয়েছি, সহজ ভুল করেছি। নিউক্যাসল ঠিক এমন সুযোগই খোঁজে। বল পেলেই ওরা দ্রুত আক্রমণে যায়, ওদের খেলোয়াড়রাও খুব গতিময়। (বার্সার জন্য) সহজ ছিল না, তবে দল হিসেবে আমরা ভালো রক্ষণে ভালো করেছি— এটার প্রশংসা করছি।’

বার্সেলোনা শেষ ষোলোয় সর্বশেষ যে পাঁচবার প্রিমিয়ার লিগের ক্লাবের মুখোমুখি হয়েছে, প্রতিবারই তারা জিতেছে। সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলে হারিয়েছিল বার্সা।

কিন্তু এসবের কিছুই হতো না, যদি না ২১ বছর আগে সেই ফোন কলটি আসত। কিংবা স্পেনের সেই রাধুনি যদি মেসি সম্পর্কে মন্তব্যটা না করতেন। মেসির গায়ে উঠতে পারত স্পেনের জার্সি। দুই দশক আগে তো স্পেন প্রায় ছিনিয়েই...
আর্জেন্টিনার হয়ে মেসির শেষের সময়টা যে এসেছিল, সেটা অনেকটাই অনুমেয় ছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে শেষটা টানলেন মেসি। গতকাল সোমবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়ে দিলেন, আর্জেন্টিনার...
এক পর্যায়ে অভিমানে জাতীয় দল থেকে সরেও দাঁড়িয়েছিলেন মেসি। কিন্তু ভাগ্যিস, সেই সিদ্ধান্ত থেকে ফিরে এসেছিলেন। আর তারপরই বদলে গেল সবকিছু। ২০২১ সালে কোপা আমেরিকা, তারপর ফিনালিসিমা, আর ২০২২ সালে সেই...
দীর্ঘ ২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়ে নিজের ইন্সটাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই আর্জেন্টাইন।   বিস্তারিত আসছে... 
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর