বলিউডে অভিষেকের দিনেই ট্রেন্ডিংয়ে আরিফিন শুভ

আপডেট : ১৯ মার্চ ২০২৬, ০৩:০২ পিএম

ঢাকার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ এবার বলিউডে কেন্দ্রীয় চরিত্রে অভিষেক করলেন। সনি লিভের নতুন ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-তে লিড চরিত্রে অভিনয় করেছেন শুভ।

আজ ১৯ মার্চ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই প্ল্যাটফর্মটির ট্রেন্ডিংয়ে ২ নম্বরে উঠে এসেছে জ্যাজ সিটি। হিন্দি ও ইংরেজির পাশাপাশি এই প্রথম কোনো সিরিজ বাংলা ভাষায়ও মুক্তি দিল সনি লিভ।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সত্তরের দশকের পটভূমিতে নির্মিত এটি। ১০ পর্বের প্রায় ১১ ঘণ্টার এই সিরিজে সেই সময়ের সামাজিক-রাজনৈতিক বাস্তবতা, মানুষের টানাপোড়েন এবং পরিবর্তনের গল্প তুলে ধরা হয়েছে।

সিরিজটির পুরো গল্প আবর্তিত হয়েছে জিমি রয় চরিত্রকে কেন্দ্র করে। আর এই কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করেছেন ঢাকার অভিনেতা আরিফিন শুভ। 

এই সিরিজে আরিফিন শুভ অভিনয় করেছেন চারটি ভাষায়—বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি। তার বিপরীতে দেখা গেছে সৌরসেনী মিত্রকে। এ ছাড়াও অভিনয় করেছেন শান্তনু ঘটক, অনিরুদ্ধ গুপ্ত, সায়নদীপ সেন, শ্রেয়া ভট্টাচার্য, শতফ ফিগার, অ্যালেক্সান্দ্রা টেলর ও অমিত সাহাসহ আরও অনেকে।

জ্যাজ সিটি পরিচালনার পাশাপাশি গল্প ও চিত্রনাট্য করেছেন সৌমিক সেন। তিনি এর আগে ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা হিসেবে পরিচিতি পান।

বলিউডে বাংলাদেশের কোনো অভিনেতাকে কেন্দ্রীয় চরিত্রে দেখার নজির খুব একটা নেই। সেই জায়গায় নিজের নাম যুক্ত করলেন আরিফিন শুভ, জ্যাজ সিটির মাধ্যমে।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর