ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না: ট্রাম্প 

আপডেট : ২১ মার্চ ২০২৬, ১১:০২ এএম

ইরানে যুদ্ধবিরতির সম্ভাবনা নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে স্থানীয় সময় শুক্রবার তিনি এসব কথা বলেন বলে রয়টার্স জানিয়েছে।

ট্রাম্প বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না। তিনি জানান, যখন সামরিকভাবে প্রতিপক্ষকে চাপে রাখা হচ্ছে, তখন যুদ্ধ থামানোর কোনো কারণ দেখছেন না তিনি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কোনো যুদ্ধবিরতি চাই না। আপনারা জানেন, যখন আপনি অপর পক্ষকে সত্যিকার অর্থেই নিশ্চিহ্ন করে দিচ্ছেন, তখন আর আপনি কোন যুদ্ধবিরতিতে যেতে পারেন না।

এদিকে হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প বলেন, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা নিশ্চিত করতে আরও সহায়তা দরকার। বিশেষ করে চীন ও জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলোকে এতে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

ট্রাম্প বলেন, প্রণালীটির বিষয়ে বলতে গেলে… আমরা ভালো কাজ করছি। কিন্তু আরও ভালো হয় যদি চীনসহ যেসব দেশ এটি ব্যবহার করে, তারা এগিয়ে আসে। কারণ এই প্রণালীর ওপর চীন ও জাপানের নির্ভরতা ৯০ শতাংশের বেশি।

 

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি আরবে জোটের সদরদপ্তর স্থাপনে একমত হয়েছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। সোমবার তুরস্কে ৩ দেশের প্রতিনিধিদের প্রথম বৈঠকের পর দেয়া এক যৌথ বিবৃতিতে এই তথ্য জানানো...
জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে আইআরজিসি। ইরানের লারাক দ্বীপে দুটি রকেট লঞ্চারে যুক্তরাষ্ট্রের বোমা হামলার জবাবে এই পদক্ষেপ নেয়া হয়েছে। রয়টার্স জানিয়েছে এ খবর। 
বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান...
সত্যিকারের শত্রুকে শনাক্ত করতে মুসলিম দেশের নেতাদের আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। পশ্চিম এশিয়া ও পারস্য উপসাগরের দেশগুলোর প্রতি এ আহ্বান জানান তিনি। শত্রুর...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর