২০ আফগান নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান

আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৬:০৪ পিএম

বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ আফগান নাগরিকের ফাঁসির দণ্ড কার্যকর করেছে ইরান। চলতি বছরের শুরু থেকে আগস্ট পর্যন্ত এই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। শনিবার এ তথ্য জানায় মানবাধিকার সংস্থা ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন।

সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, প্রতি মাসে ইরানে অন্তত একজন আফগান নাগরিকের দণ্ড কার্যকর করা হয়েছে। সেই সাথে দৈনিক মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অন্তত তিনজনকে।

তাদের বিরুদ্ধে মাদকসংক্রান্ত বিষয়, হত্যা, ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির পাশাপাশি সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মানবাধিকারকর্মীরা বলছেন, মৃত্যুদণ্ড দেওয়া এসব মামলায় স্বচ্ছতার অভাব ছিল। দণ্ডপ্রাপ্তদের পরিবারকেও তাদের মামলা বা অবস্থা সম্পর্কে খুব বেশি জানতে দেওয়া হয়নি বলেও অভিযোগ তাঁদের।

এর আগে ২০২৫ সালে ৮৫ আফগান নাগরিককে ফাঁসি দেয় ইরান।

ইরানের পারমাণবিক ও জ্বালানি স্থাপনা নিশ্চিহ্ন করতে সবচেয়ে শক্তিশালী অপারমাণবিক বোমা, মাদার অব অল বোম্বস ব্যবহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেত পেলেই চালানো...
নভেম্বরে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না বলে ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি বলেন, ইরানের সঙ্গে...
ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির বিরুদ্ধে চালানো অভিযানে ১ হাজার ৮৬০ বিদ্রোহী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইয়েমেনের সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানিয়েছে দেশটির সরকারি বাহিনী।
এখন যুদ্ধের জন্য প্রস্তুত করা হচ্ছে ইরানের নারীদের। শত্রুর মোকাবিলায় নিচ্ছেন সামরিক প্রশিক্ষণ। যুদ্ধের জন্য হাতে তুলে নিচ্ছেন অস্ত্র। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরানে চলছে...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর