ফাইনালে জিতেও শিরোপা হাতছাড়া, ফিরে পেতে ক্রীড়া আদালতে আপিল সেনেগালের

আপডেট : ২৬ মার্চ ২০২৬, ১২:২৭ পিএম

আফ্রিকান কাপ অব নেশনসের (আফকন) সর্বশেষ টুর্নামেন্ট শেষ হওয়ার দুই মাস পেরিয়ে গেছে। গত ১৮ জানুয়ারির সেই নাটকীয় ফাইনালে মরক্কোকে ১-০ ব্যবধানে হারিয়ে আফকনের শিরোপা জিতেছিল সেনেগাল। কিন্তু ঘটনার দুই মাস পর, গত ১৭ মার্চ স্কোরলাইন পরিবর্তন করে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ)।

সিএএফের ওই ঘোষণার ফলে আফকনের নতুন চ্যাম্পিয়নের তকমা পায় মরক্কো। কিন্তু ওই সিদ্ধান্ত মানতে নারাজ সেনেগাল। শিরোপা পুনরুদ্ধারের জন্য সিএএফের সিদ্ধান্তের বিরুদ্ধে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে (সিএএস) আপিল করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফএসএফ)। সেনেগালের থেকে আপিলের বিষয়টি নিশ্চিত করেছে সিএএস।

তবে এ আপিলের চূড়ান্ত রায় আসতে কিছুটা সময় লাগতে পারে। যদিও সিএএস জানিয়েছে, যতটা দ্রুত সম্ভব, রায় দিতে চায় ক্রীড়া বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য বিশ্বের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত প্রতিষ্ঠানটি।

বহুল আলোচিত মরক্কো-সেনেগালের ওই ফাইনালে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়িয়েছিল। সেখানে পেনাল্টি পেয়েছিল মরক্কো। রেফারির সেই সিদ্ধান্তের প্রতিবাদে সাময়িকভাবে মাঠ ছেড়েছিলেন সেনেগালের ফুটবলাররা। প্রায় ১৭ মিনিট বন্ধ থাকে খেলা। পরে তারা মাঠে ফিরলে ম্যাচ আবার শুরু হয়।

মজার বিষয়, ওই পেনাল্টি শটে গোল করতে ব্যর্থ হয় মরক্কো। তার একটু পরে পাপে গায়ের গোলে ২০২১ এর পর আরেকবার আফকনের শিরোপা নিশ্চিত হয় সেনেগালের। কিন্তু ম্যাচ শেষ হওয়ার আগেই সেনেগালের খেলোয়াড়রা মাঠ ছেড়েছিলেন, সেই বিতর্কিত ঘটনার জেরেই গত সপ্তাহে এক বিবৃতি দিয়ে সেনেগালের শিরোপা কেড়ে নিয়ে মরক্কোকে চ্যাম্পিয়ন ঘোষণা করে সিএএফ।

ওই সময় সিএএফ জানায়, ফাইনালে ওই ওয়াকঅফের কারণে সেনেগালকে ‘ম্যাচ পরিত্যাগকারী’ হিসেবে গণ্য করে রায় দিয়েছে তাদের আপিল বোর্ড। সেই সঙ্গে ম্যাচের ফল মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী হিসেবে নথিভুক্ত করা হয়েছে।

সিএএফের এমন ফল পরিবর্তনের রায়ের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছিল সেনেগাল। তারা যে সর্বোচ্চ আদালত সিএএসে আপিল করবে, সেই ইঙ্গিতও মিলেছিল। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে আপিল আবেদন করেছে সেনেগাল। আর সেই আবেদন নথিভুক্ত করার বিষয়টি নিশ্চিত করেছে সিএএস। ওই আপিলে সেনেগালের চাওয়া, সিএএফের সিদ্ধান্ত বাতিল করে যেন তাদেরকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

সেনেগালের আপিল প্রসঙ্গে সিএএসের মহাপরিচালক ম্যাথিউ রিব এক বিবৃতিতে বলেছেন, ‘এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে সিএএসের সক্ষমতা আছে। প্রয়োজনে অভিজ্ঞ ও স্বাধীন সালিশকারীদের সহায়তা নেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘আমরা বুঝতে পারছি যে, দলগুলো ও তাদের সমর্থকেরা দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে আমরা নিশ্চিত করব, যেন সব পক্ষের ন্যায্য শুনানির অধিকার বজায় রেখে যত দ্রুত সম্ভব সালিশ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করা হয়।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর