বিয়ে নিয়ে প্রশ্ন শুনেই ‘বিরক্ত’ কৃতি

আপডেট : ২৮ মার্চ ২০২৬, ০৭:১৫ পিএম

দীর্ঘদিন ধরেই বলিউডে কৃতি শ্যাননের প্রেমের গুঞ্জন। লন্ডনপ্রবাসী ব্যবসায়ী কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি, যে কিনা ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির ঘনিষ্ঠ। সম্প্রতি তাঁদেরই এক পারিবারিক অনুষ্ঠানে দেখা যায় প্রেমিকযুগলকে। সামাজিকমাধ্যমেও ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। যদিও ব্যক্তিজীবন নিয়ে বরাবরই দুজনের মুখে কুলুপ! এসব জল্পনা-কল্পনার মধ্যেই এবার বিয়ে নিয়ে বিরক্তির সুরে মুখ খুললেন অভিনেত্রী।

সম্প্রতি একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন কৃতি। সেখানে তাঁর কাছে বিয়ে নিয়ে প্রশ্ন রাখলে রীতিমতো বিরক্তিপ্রকাশ করেন বলেন, ‘‘বাবা-চাচাদের মতো প্রশ্ন করছেন—‘আমি কবে বিয়ে করছি?’ আরে, জীবনে বিয়ের বাইরে আরও অনেক কিছু আছে।’’

অনুষ্ঠানের সঞ্চালক কৃতিকে প্রশ্ন করেছিলেন, ‘বোনের মতো আপনারও কোনো অনুষ্ঠান কি শিগগিরই হতে চলেছে?’ অভিনেত্রীর সাফ জবাব, ‘আমি জানি না। আমি তখনই বিয়ে করব যখন আমার মনে হবে সময় হয়েছে। এখনই কোনো তাড়াহুড়ো নেই।’

কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

একই অনুষ্ঠানে বলিউডের ‘স্বজনপ্রীতি’ নিয়েও খোলামেলা কথা বলেছেন কৃতি। তাঁর ভাষ্য, ‘স্বজনপ্রীতি সবক্ষেত্রেই আছে। তবে আমাদের ইন্ডাস্ট্রিতে সেটা বেশি চোখে পড়ে। কিন্তু শেষপর্যন্ত যদি আপনি কঠোর পরিশ্রম করেন, তাহলে দেরি হলেও সুযোগ পাবেন। নিজের কাজের গুণগতমান বৃদ্ধি করতে হবে এবং হাল ছাড়া চলবে না।’

বলিউডের অনেক অভিনেতা-অভিনেত্রী অভিযোগ করেন যে, তারকা পরিবারের সন্তানদের সুযোগ দিতে তাঁদের ছবি থেকে বাদ দেওয়া হয়। কৃতি কি কখনও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? অভিনেত্রীর অকপট জবাব, ‘হ্যাঁ, স্টার কিডদের জন্য আমাকেও বাদ দেওয়া হয়েছে। আর সেটা একবার নয়, বেশ কয়েকবার। তবে প্রতিবারই যে তারকাদের সন্তানের জন্য বাদ পড়েছি এমন নয়, অন্য অনেক অভিনেত্রীর কারণেও এমনটা ঘটেছে।’ 

যোগ করে কৃতি বলেন, ‘ভবিষ্যতে যদি আমার সন্তান অভিনয় জগতে আসতে চায়, তবে মায়ের পরিচিতির কারণে কিছুটা সুবিধা পেতে পারে। কিন্তু সেই সুযোগ সফলতা নিশ্চিত করে না।’

সূত্র: হিন্দুস্তান টাইমস

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর