সাগরে ছয় দিন ভাসার পর গ্রিস উপকূলে ২১ বাংলাদেশিকে উদ্ধার

আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১০:০৮ এএম

সাগরে ছয় দিন ভাসার পর গ্রিস উপকূল থেকে ২১ বাংলাদেশিসহ ২৬ অভিবাসনপ্রত্যাশীকে জীবিত উদ্ধার করেছে ইউরোপীয় সীমান্ত সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ। বেঁচে যাওয়ারা জানিয়েছেন, এই ছয় দিনে অন্তত ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

শুক্রবার রাতে গ্রিক কোস্টগার্ড এক বিবৃতিতে জানায়, ‘অভিবাসনপ্রত্যাশীরা একটি রবারের তৈরি নৌকায় দিক হারিয়ে ফেলেছিলেন। ফলে খাবার ও পানি ছাড়াই তাঁরা টানা ছয় দিন সমুদ্রে ভেসে ছিলেন।’

উদ্ধার হওয়া অভিবাসনপ্রত্যাশীরা কর্তৃপক্ষকে জানিয়েছেন, সমুদ্রে ভাসমান থাকা অবস্থায় তাঁদের মধ্যে ২২ জন মারা যান। পাচারকারীদের একজনের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়।

প্রতীকী ছবিদীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়া থেকে আসা অভিবাসনপ্রত্যাশী ও শরণার্থীদের জন্য ইউরোপে প্রবেশের অন্যতম প্রধান পথ হিসেবে ব্যবহৃত হচ্ছে গ্রিস।

নৌকায় করে ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টায় নিয়মিতই এই অঞ্চলে এ ধরনের দুর্ঘটনা ঘটছে।

এক ঘণ্টার জন্য স্পেনের ছোট্ট শহর বুনিওল হয়ে উঠেছিল এক বিশাল টমেটো যুদ্ধের ময়দান। লা টোমাটিনার উৎসবময় এ রণক্ষেত্রে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ২২ হাজার মানুষ। এবারের উৎসবে...
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
মানবাধিকার আর অংশীদারত্বের ভাষণ দিয়ে বেড়ালেও অভিবাসন সংকট মোকাবিলায় নৈতিকতার কোনো তোয়াক্কাই করছে না ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বিশ্লেষকদের মতে, স্পেনের সিউটা ছিটমহলে শরণার্থীর ঢল নিয়ে কূটনীতি ব্রাসেলসের...
যুক্তরাষ্ট্রে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা দেওয়ার স্থগিতাদেশ বাতিল করেছে মার্কিন ফেডারেল আদালত। বার্তা সংস্থা রয়টার্স জানায়, শুক্রবার দেওয়া রায়ে ট্রাম্প প্রশাসনের নীতিটিকে বেআইনি...
জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। মঙ্গলবার রাতে এসব হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড আইআরজিসি।
যশোরের শার্শায় একই বাড়িতে বাবা ও দুই শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে শার্শা থানা-পুলিশ। শিশু দুটিকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। বিষয়টি...
রাজধানীর বেইলি রোডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জনের প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটিকে ঘষামাজা করে চলছে আবারও চালুর প্রস্তুতি। তবে সংস্কারের কোনো অনুমতি ছাড়া এ ধরনের সংস্কারকাজ সম্পূর্ণ বেআইনি বলে...
খুলনা ভৈরব নদের জেলখানা ঘাট এলাকায় ট্রলার ও ফেরি সংঘর্ষে হয়েছে। এতে ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কেউ নিখোঁজ আছে কিনা তা...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর