মালদ্বীপে বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু 

বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা ও ইমিগ্রেশন ছাড়পত্রের সুবিধা চালু করেছে মালদ্বীপ। দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) বিদেশি পর্যটকেরা এখন ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। গত ২৪ নভেম্বর থেকে এ সুবিধা চালু করে মালদ্বীপের অভিবাসন বিভাগ।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পিএম

বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা ও ইমিগ্রেশন ছাড়পত্রের সুবিধা চালু করেছে মালদ্বীপ। দেশটির ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) বিদেশি পর্যটকেরা এখন ই-গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন। গত ২৪ নভেম্বর থেকে এ সুবিধা চালু করে মালদ্বীপের অভিবাসন বিভাগ।

অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর পর্যটকদের স্বয়ংক্রিয়ভাবে ই-ভিসা দেওয়া হবে। এ জন্য ভ্রমণের আগে আলাদা করে ভিসার আবেদন করতে হবে না। ভিসার তথ্য ও অনুমোদিত থাকার মেয়াদ পর্যটকদের ই-মেইলে পাঠানো হবে। মালদ্বীপ ছেড়ে যাওয়ার পর ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে মোট ৩৫টি ই-গেট রয়েছে। এর মধ্যে ২০টি আগমন এবং ১৫টি প্রস্থান এলাকায়। প্রাথমিকভাবে ৪৬টি দেশের ই-পাসপোর্টধারী পর্যটকেরা ৩১টি নির্ধারিত এয়ারলাইনসের যেকোনো একটিতে ভ্রমণ করলে এ সুবিধা ব্যবহার করতে পারবেন।

ই-গেটে মুখমণ্ডল ও চোখের আইরিস শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে পাসপোর্টের চিপে সংরক্ষিত বায়োমেট্রিক তথ্যের সঙ্গে পর্যটকের পরিচয় যাচাই করা হবে। মালদ্বীপ ইমিগ্রেশনের তথ্য অনুযায়ী, এ প্রক্রিয়ায় মাত্র ৬ থেকে ৭ সেকেন্ডে ইমিগ্রেশন সম্পন্ন করা সম্ভব। এতে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় কমবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

তবে পর্যটক ভিসার প্রচলিত শর্ত অপরিবর্তিত রয়েছে। বিদেশি পর্যটকেরা শর্ত পূরণ সাপেক্ষে বিনা মূল্যে সর্বোচ্চ ৩০ দিনের ভিসা পাবেন। এ জন্য বৈধ পাসপোর্ট, ফিরতি বা পরবর্তী গন্তব্যের টিকিট, নিশ্চিত আবাসন এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে।

এ ছাড়া মালদ্বীপে পৌঁছানোর আগের ৯৬ ঘণ্টার মধ্যে আইএমইউজিএ পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন ফরম জমা দিতে হবে। শিশুদের জন্যও পৃথক ফরম পূরণ করতে হবে।

 

যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত ২৫ জন অভিবাসী পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় পৌঁছেছেন। দেশটির একটি সরকারি কমিশন শনিবার এ তথ্য জানিয়েছে।
সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযানে এক সপ্তাহে ১২ হাজার ৬শ জনের বেশি অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এ খবর।
অবৈধ অভিবাসীদের তৃতীয় দেশে ডিপোর্ট করতে ৩১টি দেশের সঙ্গে একটি চুক্তির অনুমোদন করেছে আমেরিকা। অভিবাসীদের নেওয়ার বিনিময়ে এই দেশগুলোকে মোট ৪১ কোটি মার্কিন ডলার দেওয়া হবে বলে জানিয়েছে ‘দ্য ওয়াশিংটন...
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী বিদেশি নাগরিকদের নন-ইমিগ্র্যান্ট বা অস্থায়ী ভিসা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।
যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ সীমান্তবর্তী জেলা জয়পুরহাটে। সেখানকার কালাই উপজেলায় সপ্তদশ শতাব্দীতে খনন করা ঐতিহাসিক ‘নান্দাইল দিঘি’র...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর