৯১ নম্বরে থাকা জাম্বিয়ার জালে আর্জেন্টিনার ৫ গোল

আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ০৮:৩০ এএম

ফিফা র‍্যাঙ্কিংয়ে পার্থক্যটাই দুদলের শক্তিমত্তার ব্যবধানটা স্পষ্ট করছিল। একদিকে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ফিফা র‍্যাঙ্কিংয়ে ৯১ নম্বরে থাকা জাম্বিয়া। তবু আফ্রিকার দেশটিকে হয়তো কিঞ্চিৎ আশার আলো দেখাতে পারে চারদিন আগে আফ্রিকার আরেক দেশ মৌরিতানিয়ার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি। ১১৫ নম্বরে থাকা দলটার বিপক্ষে সেদিন আর্জেন্টিনা কোনোমতে ২-১ ব্যবধানে জিতেছিল।

অবশ্য ওই ম্যাচে মৌরিতানিয়া ভালো খেলেছিল, নাকি আর্জেন্টিনা বেশি খারাপ খেলেছিল- এ নিয়ে বিতর্ক আছে। বরং আর্জেন্টিনার পারফরম্যান্স নিয়ে আলোচনা-সমালোচনাটা বেশি হচ্ছিল। তবে আজ সেই সমালোচনার ক্ষতে কিছুটা প্রলেপ দিয়েছে লিওনেল স্কালোনির দল। ঘরের মাঠ স্তাদে আলবের্তো হোসে আরমান্দোতে প্রীতি ম্যাচে জাম্বিয়াকে ৫-০ ব্যবধানি হারিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে গোলের খাতায় নাম লিখিয়েছেন হুলিয়ান আলভারেস, লিওনেল মেসি, নিকোলাস ওতামেন্দি ও ভালেন্তিন বার্কো। এর বাইরে জাম্বিয়া একটি আত্মঘাতী গোল হজম করেছে।

শুধু স্কোরলাইনেই নয়, পুরো ম্যাচেও দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের তিন চতুর্থাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রাখা আর্জেন্টিনা বলতে গেলে ম্যাচের পুরোটাই খেলেছে জাম্বিয়ার অর্ধে। কিন্তু সেই অর্থে তেমন আক্রমণের সুযোগ পায়নি আলবিসেলেস্তেরা। মেসি-আলভারেসরা মোট ৯টি শট নিয়েছেন, এর মধ্যে ৫টি ছিল গোলমুখে। আর্জেন্টিনা গোলও পেয়েছে ঠিক ৫টি!

বিশ্বকাপের আগে এটাই ছিল আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার শেষ ম্যাচ। আসন্ন বৈশ্বিক টুর্নামেন্টে যদি আন্তর্জাতিক ক্যারিয়ারকে ইতি ঘোষণা করেন মেসি, তাহলে হয়তো নিজের দেশের মাটিতে জাতীয় দলের জার্সিতে আজই শেষ ম্যাচটা খেলে ফেললেন আর্জেন্টাইন মহাতারকা।

এমন ম্যাচে আর্জেন্টিনা প্রথম গোলের দেখা পায় ৪র্থ মিনিটেই। বক্সের ভেতর মেসির বাড়ানো পাস আলমাদা শুধু দিক বদলে দিয়েছেন আলভারেসের দিকে। সেটা অনায়াসেই জালে জড়িয়েছেন আতলেতিকো মাদ্রিদে খেলা আলভারেস।

প্রথমার্ধের শেষ দিকে গোলের দেখা পান মেসি। বক্সের ভেতর আলেক্সিস মাকআলিস্তারের সঙ্গে ওয়ান-টু-ওয়ান করে স্কোরলাইন ২-০ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিরতির ৫ মিনিট পর তৃতীয় গোলের দেখা পায় আর্জেন্টিনা। স্কালোনির দল পেনাল্টি পেলে স্পটকিক ওতামেন্দিকে নিতে দেন মেসি। হয়তো দেশের মাটিতে এটাই হতে পারে জাতীয় দলের জার্সিতে ওতামেন্দির শেষ ম্যাচ! অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন ওতামেন্দি। ঠাণ্ডা মাথায় জালে বল জড়িয়ে স্কোরলাইন ৩-০ করেন তিনি।

পরে ৬৮ মিনিটে একটা আত্মঘাতী গোল হজম করে জাম্বিয়া। আর ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে আফ্রিকার দলটির কফিনে শেষ পেরেকটি মারেন বার্কো। তবে ওই গোলটাতেও পরোক্ষ অবদান মেসির। বক্সের বাইরে থেকে দারুণ এক বল পাঠান মেসি, সেটা নিয়ন্ত্রণে নিয়ে ব্যাকহিলে বার্কোকে দেন নিকো গনসালেস। সেখান থেকে সরাসরি জালে বল জড়ান বার্কো। আর্জেন্টিনার জার্সিতে ২১ বছর বয়সী এ মিডফিল্ডারের এটাই প্রথম গোল। 

অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
 গোল উৎসব হয়েছে ফিফা বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে। বুকায়ো সাকার হ্যাটট্রিকে, ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড। প্রথমার্ধে ১ গোলও দিতে না পারা ফরাসিরা, দ্বিতীয়ার্ধে এমবাপের জোড়া...
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা গ্রামে পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে...
বহুল প্রতীক্ষিত ফুটবল বিশ্বকাপের ফাইনাল আজ রাত ১টায়। শিরোপা লড়াইয়ে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। বিশ্ব মঞ্চে এর আগে দুই দল একবারই লড়েছিল। ৬০ বছর পর বিশ্বকাপে...
জুলাই গণঅভ্যুত্থানের সময় হাসিনা সরকারের অন্যতম সমালোচিত সিদ্ধান্ত ছিল ইন্টারনেট শাটডাউন এবং তা নিয়ে মিথ্যাচার। ২০২৪ সালের ১৮ জুলাই প্রথমবারের মত সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ করে দেয়া হয়। পরদিন ১৯...
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে যুক্তরাষ্ট্রের দুই সেনাসদস্য নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন একজন সেনাসদস্য। শনিবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকমের বরাতে রয়টার্স এ তথ্য জানায়।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর