বছরের তিন মাসে আয়ের শীর্ষে যে ৫ বলিউড ছবি

আপডেট : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৩০ এএম

বলিউডে বছরের প্রথম তিন মাসে মুক্তি পেয়েছে বেশকিছু নতুন সিনেমা। এর মধ্যে অবশ্য সিনেপ্রেমীদের কাছে সবচেয়ে বেশি আলোচিত ‘ধুরন্ধর ২’। শুধু দর্শকপ্রিয়তাই নয়, একইসঙ্গে সিনেমাটি বক্স অফিসেও বাজিমাত করেছে। চলুন জেনে নেওয়া যাক ভারতে ২০২৬ সালে শীর্ষ আয় করা এমন ৫টি ছবি সম্পর্কে—

ধুরন্ধর: দ্য রিভেঞ্জ
নির্মাতা আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’, অর্থাৎ ‘ধুরন্ধর ২’। বক্স অফিসে ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। গতকাল দুপুর ১২টা পর্যন্ত রণবীর সিংয়ে এই সিনেমার আয় ছিল ৯০৩.২২ কোটি রুপি। এতে আরও অভিনয় করেছেন সারা অর্জুন, অর্জুন রামপাল, রাকেশ বেদি, আর মাধবন ও সঞ্জয় দত্তসহ অনেকে। সিনেমাটির আইএমডিবি রেটিং ৮.৬।

বর্ডার-২’র দৃশ্যে সানি দেওল। ছবি: সংগৃহীত

বর্ডার-২
চলতি বছর বক্স অফিসে দ্বিতীয় স্থানে রয়েছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও আহান শেঠির ‘বর্ডার ২’। অনুরাগ সিং পরিচালিত যুদ্ধনির্ভর এই সিনেমার আইএমডিবি রেটিং ৬.৪। কইমই.কম অনুসারে, সিনেমাটি ৩৬২.৭৬ কোটি রুপি আয় করেছে।

ও রোমিও
তৃতীয় স্থানে রয়েছে শাহিদ কাপুরের সিনেমা ‘ও রোমিও’। গত ১৩ ফেব্রুয়ারি মুক্তি পায় বিশাল ভরদ্বাজ পরিচালিত এই ছবি। ভারতে এটির মোট আয় ৮৩.৩৫ কোটি রুপি। আইএমডিবি রেটিং ৫.৬।

দ্য কেরালা স্টোরি-২’র একটি দৃশ্য। ছবি: সংগৃহীত

মরদানি-৩
চতুর্থ স্থানে রয়েছে রানি মুখোপাধ্যায়ের ‘মরদানি ৩’। অভিরাজ মিনাওয়ালা পরিচালিত এই ছবির আইএমডিবি রেটিং ৬.৯। বক্স অফিসে সিনেমাটি ৫২.৯৯ কোটি রুপি আয় করেছে।

দ্য কেরালা স্টোরি-২
কামাখ্যা নারায়ণ সিং পরিচালিত ‌‘দ্য কেরালা স্টোরি ২’ রয়েছে পঞ্চম স্থানে। ভারতে সিনেমাটির আয় ৫১.৯২ কোটি রুপি। আইএমডিবি রেটিং ৫.৩। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন উল্কা গুপ্তা, ঐশ্বরিয়া ওঝা, অদিতি ভাটিয়া ও আদা শর্মা।

দীর্ঘ একদশক আগে হলিউডে আত্মপ্রকাশ। বিশ্বখ্যাত তারকা শিল্পীদের গানে মডেলিং। ২০১৫ সালে মার্কিন টিভি নেটওয়ার্ক এবিসি’র থ্রিলার সিরিজ ‘কোয়ান্টিকো’তে অভিনয়। একে একে মার্কিন মুল্লুকে আরও কিছু...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
প্রায় এক দশক আগে বলিউড কাঁপানো কঙ্গনা রানাউত ও হৃতিক রোশনের চরম তিক্ততার গল্প ফের ইন্টারনেটে গরম খবর হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এটি এখন অন্যতম শীর্ষ আলোচনার বিষয়।
বিশ্বখ্যাত জাপানি রহস্য-লেখক কেইগো হিগাশিনো আর নেই। ৬৮ বছর বয়সে কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। তাঁর অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত...
ঢাকাই চলচ্চিত্রে প্লেব্যাকে যে ক’জন শিল্পী কণ্ঠ দিয়েছেন, তাঁদের মধ্যে অন্যতম সাবিনা ইয়াসমিন। নায়িকা কবরী থেকে শুরু করে হালের অপু বিশ্বাস, শবনম বুবলীসহ অনেকের অভিনয়েই তাঁর কণ্ঠে গান শোনা গেছে। দীর্ঘ...
তবে সেটি প্রতিযোগিতামূলক কোনো ম্যাচ নয়। আর্জেন্টাইন বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, মেসির প্রতি সম্মান জানিয়ে ঘরের মাঠের দর্শকদের সামনে মেসির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজনের কথা ভাবছে...
অন্তর্বর্তী সরকার ১৮ মাসে নির্বাচিত সরকারকে বিপদে ফেলার সব ছক তৈরি করে গেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) ও গণঅধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান। আজ শুক্রবার নিজের...
নিরাপত্তার অভাব, অব্যবস্থাপনা আর অনিয়মসহ নানা ভোগান্তির কারণে গাজীপুরের সাফারি পার্ক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন দর্শনার্থীরা। পার্ক কর্তৃপক্ষ বলছে, অব্যবস্থাপনা দূর করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর