অভিনেতা রাহুলের মৃত্যু, এবার অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ ঘোষণা

আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ পিএম

টলিউডে শোকের ছায়া, সঙ্গে ক্ষোভের বিস্ফোরণ। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু যেন পুরো ইন্ডাস্ট্রিকেই নাড়িয়ে দিয়েছে। শোকের এই আবহ দ্রুতই রূপ নিয়েছে আন্দোলনে! নিরাপত্তা নিশ্চিতের দাবিতে শিল্পী-কলাকুশলীরা অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

শনিবার থেকেই রাস্তায় নেমে প্রতিবাদ শুরু করেন টালিপাড়ার তারকারা। এদিন প্রয়াত অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারি থানায় মামলা দায়ের করেন। পাশাপাশি আর্টিস্ট ফোরামের পক্ষ থেকেও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়।

রবিবার (৫ এপ্রিল) আবারও একজোট হন শিল্পীরা। প্রতিবাদ মঞ্চে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তীসহ আরও অনেকে।

আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে শান্তিলাল মুখোপাধ্যায় স্পষ্ট ভাষায় জানান, রাহুলের পরিবারের পাশে থাকার পাশাপাশি এখন সবচেয়ে বড় বিষয় নিরাপত্তা। তাঁর কথায়, ‘আমরা শুটিংয়ে বের হচ্ছি, কিন্তু নিরাপদে ফিরতে পারব কি না—এই অনিশ্চয়তা আমাদের তাড়া করছে। তাই কর্মবিরতির সিদ্ধান্ত।’

তিনি জানান, এই সিদ্ধান্তে আর্টিস্ট ফোরামের প্রায় চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ানসহ সংশ্লিষ্ট সবাই একমত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকেই কার্যকর হবে এই কর্মবিরতি।

ফেডারেশনের প্রতিনিধি স্বরূপ বিশ্বাস বলেন, শুটিংয়ের প্রয়োজনে শিল্পী ও কলাকুশলীদের প্রায়ই নদী, সমুদ্র বা পাহাড়ের মতো ঝুঁকিপূর্ণ স্থানে কাজ করতে হয়। কিন্তু নিরাপত্তার দায় কেউ নিচ্ছে না—এটাই সবচেয়ে বড় উদ্বেগ।

একই দাবি তুলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, শুটিং সেটে বাধ্যতামূলক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এমনকি প্রতিটি সেটে অ্যাম্বুলেন্স রাখার দাবিও তুলেছেন অনেকে।

এদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত আবেগঘন কণ্ঠে বলেন, ‘রাহুল আমাদের ছেড়ে চলে গেল। ওর মৃত্যু আমাদের একটা প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে—আমরা কি আদৌ নিরাপদ?’

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর