যে অভিযোগে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৫:২৫ পিএম

জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুটি মামলা আছে। এরমধ্যে একটিতে তাকে গ্রেপ্তার দেখানো হবে। আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, শিরিন শারমীনের বিরুদ্ধে উত্তরা ও বনানী থানায় দুটি মামলা আছে, একটিতে গ্রেপ্তার দেখানো হবে। এখন পর্যন্ত রিমান্ড চাওয়া হবে কি না সিদ্ধান্ত হয়নি, দুপুরে তাকে আদালতে তোলা হবে।

এরআগে সোমবার দিবাগত রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসা থেকে শিরিন শারমীনকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারের পর সাবেক স্পিকারকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। রংপুরের একটি হত্যা মামলার পলাতক আসামি তিনি। সহিংসতার এক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী প্রথম জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ সালের ৩০ এপ্রিল। এরপর থেকে টানা চারবার তিনি এই দায়িত্বে ছিলেন। তিনি রংপুর-৬ আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ছবি: সংগৃহীত সর্বশেষ ২০২৪ সালের ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। জুলাই গণঅভ্যুত্থানের পর ওই বছরের ২ সেপ্টেম্বর দ্বাদশ জাতীয় সংসদের স্পিকারের পদ থেকে তিনি পদত্যাগ করেন।

শিরীন শারমিনের বিরুদ্ধে ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুরের আদালতে একটি হত্যা মামলা হয়। মামলার আরজিতে বাদী উল্লেখ করেন, সাবেক স্পিকার ও এলাকার সংসদ সদস্য শিরীন শারমিনের নির্দেশে আওয়ামী লীগ নেতা–কর্মীরা তার স্বামী মুসলিম উদ্দিনকে নৃশংসভাবে হত্যা করে। মুসলিম উদ্দিন ছিলেন স্বর্ণ ব্যবসায়ী।

গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে অরাজকতা প্রতিরোধে আজ থেকে রাজনৈতিক সংলাপ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই আন্দোলনের পক্ষের সব দলের সঙ্গে বৈঠক করবেন তিনি।
মাদক চোরাচালানের দায়ে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। বুধবার এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে দেশটির মাদকদ্রব্য নিয়ন্ত্রণ মহাপরিদপ্তর। তাতে বলা হয়, গ্রেপ্তারের পর অভিযুক্তদের বিরুদ্ধে আইনি...
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী...
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর