আমাদের আলোচনাই হাসিনা ও তার আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখছে: প্রতিমন্ত্রী নুর 

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০২:১৪ পিএম

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর নেতৃত্বাধীন দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে মানুষের আলোচনাই বাঁচিয়ে রাখছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। আজ মঙ্গলবার রাজধানীতে ডিআরইউয়ে ৭ই নভেম্বর উপলক্ষে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

নুরুল হক নুর বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরা নিয়ে আমি কথা বলতে চাই না। আমরা সবাই যে তাদের নিয়ে আলোচনা করছি, তাই তাদের বাঁচিয়ে রাখছে।

তিনি বলেন, শেখ হাসিনা যে কথা বলেন; তাকে তো দেখা যায় না। আমরা কি জানি; এটা এআই নাকি শেখ হাসিনার কণ্ঠ? তারা ফেরার কথা বলে আসলে আমাদের সাথে এক ধরনের তামাশা করছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলে গেছেন, আওয়ামী লীগকে শুধু বক্তৃতা বিবৃতিতে নয়, রাজপথে মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, শোনা যাচ্ছে স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ থাকবে। এটা যদি হয়, যারা এটা করতে দিয়ে খাল কেটে কুমির আনতে চাচ্ছে এই কুমির তাদেরই খাবে। জামায়াত, এনসিপি আওয়ামী লীগের ভোটের জন্য রাজপথে আওয়ামী লীগের বিরুদ্ধে না থাকলে তাদেরই ক্ষতি হবে।

প্রতিমন্ত্রী বলেন, যারা বাসে আগুন দিচ্ছে, ককটেল ফোটাচ্ছে তাদের ধরে দিতে পারলে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে।

গার্মেন্টসে আওয়ামী লীগের লোকেরা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করেছে মন্তব্য করে তিনি এ সময় আরও বলেন, সরকারের অযথা সমালোচনা করা থেকে বিরোধী দলের বিরত থাকা উচিত।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্টের জন্য আবেদন করেননি। তাকে পাসপোর্ট দেওয়ার সুপারিশ করেছে যুক্তরাজ্যের ল ফার্ম ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। আজ সোমবার দিল্লির বাংলাদেশ হাইকমিশন এ তথ্য দিয়েছে।
যে দল দলীয়ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে দেশে গণহত্যা চালিয়েছে, সেই দলের পুনর্বাসন কিংবা ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। আজ শনিবার দুপুরে গাইবান্ধায় জাতীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির পেছনে যারা ষড়যন্ত্র করছে, তাদের ২০২৪ সালের মতোই জনগণ ঐক্যবদ্ধভাবে উচিত জবাব দেবে।
পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের নামে একটি পক্ষ অশান্তি ও সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ বুধবার বিকেলে সচিবালয়ে এক সভা...
বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ! সোমবার (১০ নভেম্বর) প্রকাশিত নতুন কিছু ছবিতে আরও দেখা গেছে বিয়ের সাজে থাকা ফারিণকে ঘিরে আছেন আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল...
মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ায় আইন অনুযায়ী শেখ হাসিনাকে সরকার পাসপোর্ট দিতে পারবে না বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শেখ হাসিনার দেশে ফেরার আইনি বৈধতা...
নেত্রকোণার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা আন্তঃনগর হাওর এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে ট্রেনটির একটি বগির অন্তত চারটি আসনের রেক্সিনের কভার পুড়ে গেছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ...
রাজধানীর উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় ফেরার পথে নিখোঁজ হয়েছেন অভিনেত্রী মেঘলা মুক্তার বাবা মিজানুর রহমান দুলাল। সোমবার (৯ নভেম্বর) রাত পৌনে ৯টার পর থেকে তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর