বিসিবিতে সর্বোচ্চ পদে নড়চড়

ফারুক ৯ মাস, বুলবুল ১০ মাস…এবার তামিমের পালা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পিএম

রাজনৈতিক পটপরিবর্তনের কারণে বিসিবিতে রদবদলের শুরু ফারুক আহমেদের হাত দিয়ে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই সভাপতির দায়িত্ব পেয়ে ফারুক চেয়ারে টিকতে পেরেছেন নয় মাস। আট পরিচালকের অনাস্থায় ফারুক আহমেদকে সরিয়ে দেওয়া হয়, পরে বিসিবির সর্বোচ্চ পদে বসানো হয় আমিনুল ইসলাম বুলবুলকে।

দায়িত্ব পেয়ে দ্রুত টি-টোয়েন্টি ইনিংস খেলার ঘোষণা দেন আমিনুল ইসলাম। যদিও পরে সেই ইনিংস লম্বা হয়। নির্বাচনে অংশ নিয়ে আবারও বিসিবি সভাপতি হন বুলবুল। তার আগে নির্বাচনে অস্বচ্ছতা, অনিয়মের মতো অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল।

এর মধ্যে আবার ঘটে গেল রাজনৈতিক পালাবদল, ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে অন্তর্বর্তী সরকারের হাত থেকে দেশ পরিচালনার দায়িত্ব বুঝে নিয়েছে বিএনপি নেতৃত্বাধীন জোট। নির্বাচনের দুই মাস না যেতেই আবারও বিসিবিতে বড়সড় পরিবর্তন। গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবি নির্বাচনে অনিয়মের প্রমাণ পেয়ে আমিনুল ইসলামের নেতৃত্বাধীন পরিচালক পর্ষদ বাতিল করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুলের দশ মাসের অধ্যায় শেষ হয়ে গেল এর মধ্য দিয়ে।  

জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা পর্ষদ বাতিলের সঙ্গে সঙ্গেই ১১ সদস্যের এ্যাডহক কমিটিও গঠন করে দিয়েছে। যার প্রধান হিসেবে আছেন তামিম ইকবাল।

এ্যাডহক কমিটির মেয়াদ তিন মাস। এরপর নির্বাচনের মাধ্যমে বিসিবিতে দেখা মিলবে নতুন পরিচালনা পর্ষদের। ততদিন পর্যন্ত কিভাবে চলে বোর্ড, সেটাই দেখার। তামিমরা আবার বুলবুলের মতো করে নির্বাচনে নেমে পাকাপাকিভাবে নির্বাচনে নেমে পড়েন কি না, সেটাও আলোচনার খোরাক জোগাবে।

জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল বৃহস্পতিবার সিরিজ বাঁচানোর ম্যাচ বাংলাদেশের। প্রথম ওডিআইতে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি মিরাজের দল। ব্যাটারদের উপর দায়িত্ব থাকছে বেশি। ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
পরিকল্পনাহীনতা ও সুযোগ কাজে লাগাতে না পারায় হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় ম্যাচে সেরা একাদশ নিয়ে মাঠে নেমে জয় চায় টাইগাররা। অন্যদিকে সিরিজ নিশ্চিত করা অস্ট্রেলিয়ার লক্ষ্য প্রক্রিয়া...
মানুষের প্রত্যাশা পুরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। শনিবার বিকেলে সরকারের পাঁচ মাস পূর্তি...
রাজধানীতে অতিরিক্ত হর্ন নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চালু হবে নতুন ট্রাফিক লাইট ও দূষণবিরোধী ব্যবস্থা।
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘আমরা জাতিকে সুশিক্ষিত করার দায়িত্ব পেয়েছি। ট্রল বা অপবাদ দিয়ে লাভ নেই, আমাদেরকে দায়িত্ব থেকে বিচ্যুতি করা যাবে না। বর্তমান সরকার কোনো অন্যায়কে...
আওয়ামী লীগ সরকারের পতনের পর কাজী মিজানুর রহমান লাভলু এলাকা ছেড়ে চলে যান। এরপর তার স্ত্রী শিল্পী বেগম ও বৃদ্ধা মা বাড়িতে বসবাস করলেও চিকিৎসাজনিত কারণে তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িটি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর