জ্বালানি সংকটে যে শঙ্কার কথা জানাল ঢাকা চেম্বার 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাবে বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে বলে সতর্ক করেছে ঢাকা চেম্বার। জিডিপি প্রবৃদ্ধি ১ শতাংশ কমে যাওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়েছে।

আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ০৭:০২ পিএম

জ্বালানি সংকটে দেশের ব‍্যবসা-বাণিজ‍্য ব‍াধাগ্রস্ত হওয়ার পাশাপাশি খাদ্য নিরাপত্তা ঝুঁকিতে পড়ার শঙ্কা ঢাকা চেম্বার অব কমার্সের (ডিসিসিআই)। বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি ১ শতাংশ কমতে পারে বলে মনে করছে সংগঠনটি। 

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি শুরু হলেও এখনো স্বাভাবিক হয়নি জ্বালানি সরবরাহের অন্যতম পথ হরমুজ প্রণালি। ফলে এখনো শঙ্কা কাটেনি জ্বালানি খাতে। 

এমন বাস্তবতায় বৈশ্বিক জ্বালানি সংকটে বাংলাদেশে প্রভাব ও করণীয় নিয়ে আলোচনার আয়োজন করে ঢাকা চেম্বার। সভায় জ্বালানি আমদানি ও সরবরাহের ঘাটতির বিষয় তুলে ধরেন বক্তারা। বৈশ্বিক অস্থিরতায় চাহিদা অনুযায়ী জ্বালানির মজুত বাড়ানোর পাশাপাশি সক্ষমতা বাড়ানোর পরামর্শ তাদের। 
 
জ্বালানি সংকট ও সরবরাহে সরকারি ও বেসরকারি খাতের জড়িতের বিচারের আওতায় আনার তাগিদ আলোচকদের। এছাড়া সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দেশে নতুন কূপের সন্ধানে জোর দিতে হবে বলে জানান বক্তারা। 

ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, ‘বৈশ্বিক জ্বালানি অস্থিরতায় জিডিপির প্রবৃদ্ধি কমতে পারে ১ শতাংশ। সে জন্য ২০২৬ এর জিডিপির লক্ষ্যমাত্রা কমে যেতে পারে। পাশাপাশি বাজেট ঘাটতি বেড়ে যেতে পারে।’
 
শিল্প মন্ত্রণালয়ের সচিব ওবায়দুর রহমান বলেন, ‘হরমুজ প্রণালির ক্ষেত্রে আমরা কোনো কিছু আমদানি করতে সমস্যার মুখে পড়ছি। নিষেধাজ্ঞা বা হুমকি মিলিয়ে আমরা হযবরল অবস্থায় আছি।’    

টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কল কারখানা বন্ধ হওয়ার পাশাপাশি অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কাও রয়েছে বলেও জানান আলোচকেরা। তেলের বর্তমান মজুত দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে মত জ্বালানি ব‍্যবসায়ীদের। তাই সংকট নিরসনে নবায়নযোগ‍্য জ্বালানিতে জোর দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের।

 

আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
ব্যাংকিং খাতে স্থিতিশীলতা ও জনআস্থা ফেরাতে চার বছরের সমন্বিত সংস্কার পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় সমস্যাগ্রস্ত ব্যাংকের সম্পদের মান যাচাই, পর্ষদ পুনর্গঠন এবং খেলাপি ঋণ আদায়ে কার্যকর...
আন্তর্জাতিক বাজারে কমেছে জ্বালানি তেলের দাম। ওয়েল প্রাইজ ডট কমের তথ্য অনুযায়ী, আজ ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারল ৮৮ ডলার ৭০ সেন্ট। যা গত ৩ মাসের মধ্যে সর্বনিম্ন। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের...
দেশের বাজারে আরও বাড়ল সোনার দাম। এবার ভরিতে সর্বোচ্চ বেড়েছে  ১ হাজার ৫৭৫ টাকা। টানা ৯ দফা কমার পর গতকাল সোমবার কিছুটা বাড়ে সোনার দাম। আজ মঙ্গলবার আবারও দাম বাড়ানো হয়।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর