আমাদের তেল 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর': ট্রাম্প

আপডেট : ১১ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পিএম

যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলকে 'বিশ্বের সেরা ও সবচেয়ে মধুর' বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শান্তি আলোচনার প্রেক্ষাপটে এই মন্তব্য করলেন তিনি। বিবিসি'র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

সম্প্রতি সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে ট্রাম্প লিখেছেন, 'বিপুল সংখ্যক খালি তেলবাহী জাহাজ যুক্তরাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে, যাতে তারা বিশ্বের সবচেয়ে সেরা ও "সবচেয়ে মধুর" তেল (এবং গ্যাস) নিতে পারে।' 

পোস্টে তিনি আরও দাবি করেন, 'যুক্তরাষ্ট্রের কাছে বিশ্বের সবচেয়ে বড় দুটি তেল অর্থনীতির দেশের চেয়েও বেশি পরিমাণে তেল আছে এবং এর মানও ভালো। আমরা আপনাদের জন্য অপেক্ষা করছি। দ্রুত চলে আসুন!' 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তেল নিয়ে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এল যখন বিশ্ববাজারে তেলের দাম বেশ অস্থিতিশীল হয়ে উঠেছে। সম্প্রতি বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। 

এরপর গত ৭ এপ্রিল মধ্যপ্রাচ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা এলে তেলের দাম দ্রুতই ১৫ শতাংশ কমে ৯২ ডলারের নিচে নেমে আসে। যদিও লেবাননে ইসরায়েলি হামলার পর তেলের দাম আবার কিছুটা বেড়েছে।

উল্লেখ্য, ইরানে যুদ্ধ শুরুর আগে বিশ্ববাজারে তেলের দাম ছিল প্রতি ব্যারেল ৭০ ডলার। সে তুলনায় তেলের দাম এখনও অনেকটাই বেশি। 

সাম্প্রতিক এই যুদ্ধবিরতি চুক্তিতে বৈশ্বিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি খুলে দেওয়ার কথাও রয়েছে। যদিও যুদ্ধবিরতি চলাকালীন সময়ে লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়।

এই প্রেক্ষাপটে, আজ শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। 

আলোচনায় গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে রয়েছে, লেবাননে সব ধরণের হামলা বন্ধ করা, হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দেওয়া এবং সেখানে নিরাপত্তা নিশ্চিত করা, এবং ইরানের ওপর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞাজনিত বাধাগুলো তুলে নেওয়া। 

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর