সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পাবেন কারা, জানালেন রিজভী 

আপডেট : ১২ এপ্রিল ২০২৬, ১২:১০ পিএম

অতীতে আন্দোলন–সংগ্রামে সক্রিয় ভূমিকাসহ শিক্ষাগত যোগ্যতা ও কথা বলার দক্ষতা আছে; এমন নারী নেত্রীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রাজধানীর নয়াপল্টনে দলের প্রধান কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের ফরম বিক্রির তৃতীয় দিনে আজ রোববার এসব কথা জানান তিনি।

রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা, বক্তব্য দেওয়ার সক্ষমতা এবং সামগ্রিক মেধার ভিত্তিতেই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তৃতীয় দিনেও সকাল থেকে বিভিন্ন তৃণমূল থেকে নারী নেত্রীরা ফরম সংগ্রহ করছেন।

এসময় গতকাল অনাকাঙ্ক্ষিতভাবে সংগীতশিল্পী কনক চাপা মনোনয়ন ফরম সংগ্রহ করতে এলে তৃণমূল পর্যায়ের কিছু নারী নেত্রীর বিরূপ প্রতিক্রিয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিশ্বের অনেক দেশেই সরাসরি মাঠের রাজনীতিতে সক্রিয় না থাকলেও তারকা খ্যাতিকে মূল্যায়ন করা হয়। তবে এ ঘটনায় যারাই খারাপ আচরণ করেছেন, তা গ্রহণযোগ্য নয়।

ফরম বিক্রির তৃতীয় দিনেও বিকাল ৪ টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা নেওয়া হবে। গত দুই দিনে সংরক্ষিত আসনে ১০২৫টি ফরম বিক্রি হয়েছে।

 

দিল্লির সহযোগিতায় পশ্চিমবঙ্গের পেট্রাপোলে আওয়ামী লীগ নেতারা ভারতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া এমপি।
পরাজিত শক্তি অন্যের পদতলে থেকে ক্রীতদাসের মতো চিন্তা করে। তাদের চিন্তার সঙ্গে জনগণের আকাঙ্ক্ষার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সশস্ত্র বাহিনী...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর