সিন্ডিকেট ভেঙে স্বচ্ছ প্রক্রিয়ায় বাংলাদেশি কর্মী নিতে সম্মত হয়েছে মালয়েশিয়া। এমন তথ্য দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। আজ রোববার দুপুরে সচিবালয়ে মালয়েশিয়া সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
সম্প্রতি মালয়েশিয়ায় তিন দিনের সফর করেন মাহদী আমিন। তিনি জানান, স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী নিয়োগে সম্মত হয়েছে দুই দেশ। অন্য দেশগুলো থেকে যেসব যোগ্যতা ও শর্তে কর্মী নেওয়া হয় বাংলাদেশ থেকেও সেভাবে নেওয়া হবে।
সৌদি আরবের পর দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়া। সেখানে রয়েছে প্রায় ১৫ লাখ বাংলাদেশি কর্মী। চার বছর বন্ধ থাকার পর ২০২২ সালে মালয়েশিয়া যান ৫০ হাজার ৯০ জন। তবে সিন্ডিকেট, দুর্নীতি ও অনিয়ম কারণে ২০২৪ সালে আবার বন্ধ হয়ে যায়। অভিযোগ তোলা হয়, বাংলাদেশি ও মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট দৌরাত্ম্য।
এদিকে সরকারের উদ্যোগে স্বাগত জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি (বায়রা)। তারা বলছে, বিনা খরচে কর্মী নেয়ার মানেই হচ্ছে সিন্ডিকেটের নতুন কৌশল।
বায়রার সাবেক যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম বলেন, ‘উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, উনারা সিন্ডিকেট ভাঙতে চান। এটি ভালো উদ্যোগ, কিন্তু সব বিষয় উসাদের হাতে নেই।’
২০২৩ সালে মালয়েশিয়া গেছেন ৩ লাখ ৫১ হাজার ৬৮৩ জন। ২০২৪ সালে যান ৯৩ হাজার ৬৩২ জন।


