সরকারি হাসপাতালে নেই র‍্যাবিস টিকা, বাইরে চড়া দাম

বগুড়ার সরকারি হাসপাতালে র‍্যাবিস টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। রোগীরা বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে এআরভি ও আরআইজি ভ্যাকসিন কিনছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, সময়মতো টিকা না নিলে জলাতঙ্কে মৃত্যুর ঝুঁকি শতভাগ।

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ এএম

বগুড়ার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলো থেকে জলাতঙ্ক বা র‍্যাবিস ভাইরাস প্রতিরোধক পর্যাপ্ত টিকা পাচ্ছেন না রোগীরা। ফলে কুকুর বা বিড়ালের মত প্রাণীর কামড়ে আহতদের বাইরে থেকে চড়া দামে কিনতে হচ্ছে টিকা। চিকিৎসকেরা বলছেন, জলাতঙ্কে মৃত্যুর হার শতভাগ হলেও, গত দেড় বছর ধরে টিকার সরকারি সরবরাহ প্রায় বন্ধ।

বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের র‍্যাবিস ভ্যাকসিন ইউনিটে প্রতিদিন ভিড় করছেন শত শত মানুষ। কিন্তু মিলছে না পর্যাপ্ত টিকা। জলাতঙ্ক প্রতিরোধের প্রধান হাতিয়ার এআরভি এবং আরআইজি ভ্যাকসিন দুটোরই এখন হাহাকার। ফলে বাধ্য হয়েই বাইরে থেকে চড়া দামে টিকা কিনছেন রোগীরা।

ভুক্তভোগীরা বলছেন, কুকুর বা বিড়াল কামড় দেওয়ার পর রোগীরা হাসপাতালে এসে টিকা পাচ্ছে না। ফলে চড়া দামে বাইরে থেকে টিকা কিনে সেই টিকা সেবন করছে সবাই।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে বছরে প্রায় চার লাখ মানুষ জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন নেন। অথচ গত দেড় বছর ধরে সরকারিভাবে এআরভি সরবরাহ প্রায় বন্ধ। আর গত তিন মাস ধরে মিলছে না আরআইজি টিকাও। জীবন বাঁচাতে বাজার থেকে একেকটি আরআইজি কিনতে গুণতে হচ্ছে অন্তত ১ হাজার টাকা, আর এআরভির দাম ৫০০ টাকারও বেশি।

বগুড়া র‍্যাবিস ভ্যাকসিন ইউনিটের ইনচার্জ রোখশানা বলেন, ‘প্রায় চার মাস যাবৎ এখানে ভ্যাকসিন সাপ্লাই নেই। তবে ভিসি দেওয়ার জন্য আমরা চার রোগীকে একসঙ্গে রেখে একটি ভেইল থেকে একসঙ্গেই তাদের দেওয়া হয়। কিন্তু এটি ইনডিভিজুয়াল, যার যারটা তারই কিনতে হয়।’

বিশেষজ্ঞরা বলছেন, জলাতঙ্ক এমন এক রোগ যার কোনো চিকিৎসা নেই, আছে শুধু প্রতিরোধ। সঠিক সময়ে ভ্যাকসিন না নিলে মৃত্যুর ঝুঁকি শতভাগ। তাই আক্রান্ত প্রাণীর ধরণ বুঝে দ্রুত টিকা নিতে হবে।

মোহাম্মদ আলী হাসপাতালের মেডিকেল অফিসার মো. রাশেদুল ইসলাম রনি বলেন, যাদের বাসায় পোষা প্রাণী রয়েছে সেগুলোকে যদি আগে থেকে টিকা দেওয়া হয় সেগুলো যদি কাউকে কামড় দেয় সে ক্ষেত্রে টিকা দেওয়া লাগছে না। 

সরকারি হিসেবে ২০২৪ সালে জলাতঙ্কে ৫৬ জনের মৃত্যু হলেও, গত বছর এই সংখ্যা ছিল ৪০।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘নিষিদ্ধ সংগঠন নিয়ে কথা বলা কিংবা তাদের সংবাদ প্রচার না করাই ভালো। আজ বৃহস্পতিবার দুপুরে বগুড়া শহরের একটি...
খুলনা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ২৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মঙ্গলবার স্বাস্থ্য বিভাগের...
চিকিৎসা সামগ্রীর সংকট সামধান ও নিরাপত্তা নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে জরায়ু অপারেশনের সময় এক রোগীর মূত্রথলি কেটে ফেলার মারাত্মক অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে। ঘটনাটি গোপন রাখতে স্বজনদের না জানিয়ে তড়িঘড়ি করে ওই রোগীকে ঢাকায় স্থানান্তর...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর