পিএসজি নিশ্চিত করল, এবার হাতটা খালিই থাকছে লিভারপুলের

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১০:১৩ এএম

চ্যাম্পিয়নস লিগের আশা টিকিয়ে রাখতে ঘরের মাঠ অ্যানফিল্ডে অবিশ্বাস্য কিছু করতে হতো লিভারপুলকে। কিন্তু সেই অবিশ্বাস্য কিছু বা ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারেনি আর্নে স্লটের দল। গতকাল মঙ্গলবার রাতে কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে উসমান দেম্বেলের জোড়া গোলে পারি সাঁ জার্মেইয়ের (পিএসজি) কাছে ২-০ ব্যবধানে হেরেছে লিভারপুল।

এর আগে শেষ আটের প্রথম লেগেও একই ব্যবধানে হেরেছিল ইংলিশ ক্লাবটি। তাতে দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে সর্বশেষ সাত মৌসুমে পঞ্চমবারের মতো সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। আর লিভারপুলের বিদায় ঘটে কোয়ার্টার ফাইনাল থেকেই। তাতে এটাও নিশ্চিত হয়ে গেল, চলতি মৌসুমটা শিরোপাহীনই কাটছে স্লটের দলের!

অবশ্য লিভারপুলের এবারের মৌসুমের শুরুটাই হয়েছিল শিরোপা হারিয়ে। গত বছরের আগস্টে কমিউনিটি শিল্ডের ফাইনালে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরে বসে লিভারপুল। এরপর অক্টোবরে একই প্রতিপক্ষের কাছে হেরে কারাবাও কাপের চতুর্থ রাউন্ড থেকেই বাদ পড়ে অলরেডরা।

চলতি মাসের শুরুতে এফএ কাপ থেকেও বিদায় নেয় লিভারপুল। আর গতকাল যাত্রা থামল চ্যাম্পিয়নস লিগে। বাকি থাকল শুধু প্রিমিয়ার লিগ। কিন্তু সেই লিগ শিরোপার আশাও শেষ হয়েছে আগেই! অর্থাৎ এবারের মৌসুমে লিভারপুলের শো-কেসে কোনো কিছু যোগ হওয়ার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে গেল গতকাল!

গতকালের ম্যাচে প্রথমার্ধে তেমন ছন্দই খুঁজে পায়নি লিভারপুল। তবে দ্বিতীয়ার্ধে ঠিকই দাপট দেখিয়েছে স্লটের দল। তাতে হয়তো আশার সঞ্চারও হচ্ছিল লিভারপুল সমর্থকদের মনে। কিন্তু ম্যাচের গতিপথ পাল্টে যায় ৭২ মিনিটে। বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে পিএসজিকে এগিয়ে (১-০) দেন দেম্বেলে। দুই লেগ মিলিয়ে ফরাসি ক্লাবটি তখন ৩-০ ব্যবধানে এগিয়ে। লিভারপুলের ঘুরে দাঁড়ানোর স্বপ্ন কার্যত সেখানেই শেষ হয়ে যায়! আর যোগ করা সময়ে আরেকটা গোল করে জয়ের ব্যবধানটা আরেকটু বাড়ান দেম্বেলে।

টানা দুই ম্যাচেই গোলহীন লিভারপুল- চ্যাম্পিয়নস লিগের নকআউটে এ নিয়ে তৃতীয়বার এমন কিছু দেখল ইংলিশ ক্লাবটি। আর এবারের চ্যাম্পিয়নস লিগে সব মিলিয়ে ৫ ম্যাচ হারল স্লটের দল। ইউরোপসেরার মঞ্চে এর আগে কখনোই এক মৌসুমে এত ম্যাচে হারেনি লিভারপুল।

গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
‘দ্য ইউনাইটেড স্ট্যান্ড’ অনুষ্ঠানে হাজির হয়ে রুনি বলেছেন, ‘রোনালদোকে নিয়ে আমার একটাই প্রশ্ন— ‘কেন?’ একই দিনে লিওনেল মেসি আর্জেন্টিনা জাতীয় দল থেকে অবসর নিয়েছেন। আর রোনালদো যেভাবে পর্তুগাল দল ছেড়ে...
‘এখন কোচকে দোষ দেওয়া সহজ, খেলোয়াড়দের দোষ দেওয়াও সহজ। কিন্তু আমাদের অন্য দিকগুলোও দেখতে হবে। আপনি বারবার কোচ পরিবর্তন করতে পারেন না। একবার, দুবার, তিনবার— এভাবে চলতে পারে না। অন্য দিকগুলোর কী হবে?...
নেত্রকোণার দুর্গাপুরে এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের তেলুঞ্জিয়া গ্রামে এ ঘটনা হয়।
ডেঙ্গুতে মৃত্যু কমিয়ে আনার দাবি সরকারের, তবে কমেনি উদ্বেগ। স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলছেন, আওয়ামী লীগ সরকারের সময়ের তুলনায় বর্তমান সরকার ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা চার ভাগের এক ভাগে নামিয়ে এনেছে।...
যশোরে সড়ক দুর্ঘটনায় তরুণী বাইকারসহ দুজন নিহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বৃহস্পতিবার রাতে তাদের মৃত্যু হয়েছে। এরআগে, আজ বিকেলে চৌগাছা উপজেলার কয়ারপাড়া এলাকায় এ দুর্ঘটনা হয়।
আসন্ন জলবায়ু সম্মেলন কপ ৩১-এ বাংলাদেশের প্রস্তুতি ও অগ্রাধিকার নির্ধারণের লক্ষ্যে জলবায়ু বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনদের অংশগ্রহণে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর