টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখ উদযাপন

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ১১:২৯ এএম

জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে মঙ্গলবার উৎসবমুখর পরিবেশে পহেলা বৈশাখ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে দূতাবাস প্রাঙ্গণ যেন এক টুকরো বাংলাদেশে পরিণত হয়েছিল।

বাংলাদেশ দূতাবাস টোকিও থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানের শুরুতে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

রাষ্ট্রদূত তার বক্তব্যে বলেন, ‘পহেলা বৈশাখ একটি সার্বজনীন ও অসাম্প্রদায়িক উৎসব, যা ধর্ম-বর্ণ-শ্রেনি নির্বিশেষে সকল মানুষকে এক সুতোয় গেঁথে রাখে। সম্রাট আকবরের শাসনামল থেকে চলে আসা এই ঐতিহ্য আজ আমাদের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ।’

জাপানের বন্ধুপ্রতিম জনগণের তাদের নিজস্ব বর্ষপঞ্জির ঐতিহ্যের সাথে পহেলা বৈশাখের চেতনার যে মিল রয়েছে, তা রাষ্ট্রদূত তার বক্তব্যে বিশেষভাবে উল্লেখ করেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে বাংলাদেশের সমৃদ্ধ লোকসংস্কৃতিকে তুলে ধরা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দূতাবাস পরিবারের সদস্যদের পরিবেশনায় সমবেত সঙ্গীত এবং টোকিও ইউনিভার্সিটি অফ ফরেন স্টাডিজ (টিইউএফএস)-এর বাংলা বিভাগের জাপানিজ শিক্ষার্থীদের কণ্ঠে ‘আমি বাংলার গান গাই’-এর মতো দেশাত্মবোধক গান।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশিদের একাংশ। ছবি: বিজ্ঞপ্তি

এছাড়াও গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং জাপানি শিক্ষার্থীদের কণ্ঠে পরিবেশিত জাপানি গান দুই দেশের সাংস্কৃতিক মৈত্রীর এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেছে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত অতিথিদের বাংলাদেশের ঐতিহ্যবাহী পিঠা-পুলি ও সুস্বাদু খাবার দিয়ে আপ্যায়ন করা হয়। দূতাবাসের সাজসজ্জায় বাঙালি সংস্কৃতির অবিচ্ছেদ্য উপাদান যেমন—মুখোশ, সরাচিত্র, আলপনা এবং গ্রামবাংলার বাদ্যযন্ত্রের সমাহার উপস্থিত সকলকে মুগ্ধ করে। এছাড়া মেহেদি উৎসবের আয়োজনও উপস্থিত অতিথিরা উপভোগ করেন। এই আয়োজন বাংলাদেশের কৃষ্টি ও আতিথেয়তার এক অনন্য পরিচয় তুলে ধরেছে।

টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বাংলাদেশি পিঠার সমাহার। ছবি: বিজ্ঞপ্তি

অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিক, জাপান সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় মিডিয়া হাউজ প্রতিনিধি, ব্যবসায়িক নেতারা এবং জাপানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। সবার স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে দূতাবাস প্রাঙ্গণ এক আনন্দঘন মিলনমেলায় পরিণত হয়।

শারদোৎসবের অনির্বাণ আনন্দ, বিজয়ার চিরায়ত মঙ্গলবাণী আর সম্প্রীতির শাশ্বত আহ্বানে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সাংস্কৃতিক মহাসম্মিলন। অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীতের...
ফ্যাশন, মেকআপ, সৌন্দর্য ও সৃজনশীলতার সমন্বয়ে গত ১৮ অক্টোবর, ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্যাশন অ্যান্ড মেকআপ এক্সপ্লোর ২০২৬’। শানুরাইয়ের আয়োজনে এবং নূরা’স বিউটির তত্ত্বাবধান, পরিকল্পনা ও...
ফ্রান্সের বেসাঁসোঁ শহরে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কমিউনিটি বেসাঁসোঁ–এসিবিবির নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের...
শরতের স্নিগ্ধ আবহ, দেবীবন্দনার পবিত্র অনুরণন আর বাঙালির চিরায়ত ঐতিহ্যের আবাহনে সিডনিতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে শারদীয় দুর্গোৎসব। দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৬...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর