গণমাধ্যমের উচিত ইতিবাচক খবরও তুলে ধরা: চিফ হুইপ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ পিএম

নেতিবাচক খবরের পাশাপাশি গণমাধ্যমকে ইতিবাচক খবরগুলোও তুলে ধরার অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম। বুধবার জাতীয় সংসদে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘চট্টগ্রামে অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড বন্ধ হওয়ার সংবাদটি গুরুত্বসহকারে মিডিয়ায় প্রচারিত হয়েছে। এই সংবাদের সঙ্গে সম্পর্কিত দুই লাখ মেট্রিক টন তেল নিয়ে দুটি জাহাজ ঘাটে নোঙর করার সংবাদটিও প্রচার হওয়া উচিত ছিল। গণমাধ্যমের উচিত নেতিবাচক খবরের পাশাপাশি ইতিবাচক খবরগুলোও সমানভাবে তুলে ধরা।’

মো. নূরুল ইসলাম বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের সার্বিক কল্যাণে কাজ করছেন। মানবিক কল্যাণ, মানবিক রাষ্ট্র গঠন, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখাই তাঁর প্রধান লক্ষ্য। সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি তিনি সব ক্ষেত্রে ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন।’

কর্মসংস্থান তৈরিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, ‘আমরা অনেকগুলো ভাষায় মানুষকে শিক্ষিত করতে চাই যাতে দক্ষ জনশক্তি তৈরি হয়। মধ্যপ্রাচ্যে কাজের জন্য আরবি, চীনে মান্দারিন, ইতালিতে ইতালিয়ান, কোরিয়ায় কোরিয়ান এবং জাপানে কাজের জন্য জাপানি ভাষা শিখতে হবে।’ তবে তিনি দ্বিতীয় ভাষা হিসেবে ইংরেজি শিক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি জানান, শিক্ষামন্ত্রী সারা দেশ ঘুরে এ বিষয়ে একটি নির্দেশিকা তৈরি করে প্রধানমন্ত্রীর কাছে জমা দেবেন।

সংবিধান সংশোধন প্রসঙ্গে চিফ হুইপ বলেন, ‘সংবিধান সংশোধনের বিষয়ে আমাদের ও বিরোধী দলের মাঝে কিছু মতপার্থক্য থাকলেও আমরা দ্রুতই ঐক্যমতে পৌঁছাব এবং সম্মিলিতভাবে প্রস্তাব আনব। আমাদের মূল লক্ষ্য হলো গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা ও দেশের গঠনমূলক উন্নয়নে কাজ করা। পার্লামেন্টে আলোচনা ও সমালোচনার মাধ্যমেই আমরা সমৃদ্ধ হতে চাই।’

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
স্বৈরাচার আমলে মানবপাচার সিন্ডিকেটের মাধ্যমে মানুষের টাকা লুটপাট হতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার সংসদ অধিবেশনের সমাপনী দিন প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, রাজধানীর যানজট...
প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষা, খেলাধুলা, ভাষা শিক্ষা ও পরিবেশ সচেতনতার মাধ্যমে দক্ষ, যোগ্য ও মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি...
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ‘নাগরিক স্মরণসভা’র আয়োজন করা হচ্ছে।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর