জুলাই আন্দোলন

এনসিপি–জামায়াতের ভূমিকা নিয়ে সংসদ কাঁপালেন বিএনপির এমপি

আপডেট : ১৫ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পিএম

২০২৪ সালের জুলাই আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন বিএনপির একজন সংসদ সদস্য (এমপি)। বুধবার সংসদ অধিবেশনে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন দাবি করেন, জুলাই আন্দোলনে দল দুটি সুযোগ বুঝে অংশ নিয়েছে।

মিলন বলেন, ‘আপনারা আন্দোলনে এসেছেন। কখন করেছেন, কোন সময় করেছেন, কোথা থেকে এসে করেছেন—আমরা জানি। কিসের নিচ থেকে এসেছেন, এটা বলতে চাই না, সবাই জানে।’

গাজীপুরের এই সংসদ সদস্য আরও বলেন, ‘যখন খালেদা জিয়াকে বন্দি করে, তারেক রহমানকে বিদেশে পাঠানো হয়, হাজার হাজার মানুষকে খুন করা হয়, ইলিয়াস আলী উধাও হয়ে যায়—এসব নিয়ে আন্দোলন চলার সময় যখন হত্যাকাণ্ড হয়, এই ভাইদের কিন্তু আমরা তেমন একটা দেখিনি। কাজেই হাজারো রক্তের বিনিময়ে, গত ১৬–১৭ বছর যা চলল তার একেবারে শেষে, সুযোগ বুঝে আপনারা এখানে অংশ নিয়েছেন। এই আন্দোলনকে কুক্ষিগত করার জন্য প্রতিদিনই সংসদে মাননীয় স্পিকার বলে একটা কথা বলে, সনদ নিয়ে কথা বলেন।’

মিলন বলেন, ‘আমরা সনদও বুঝি, ব্যাখ্যাও বুঝি, সংস্কারও বুঝি। কিছু বোঝার কিন্তু বাকি নেই। মানুষকে বুঝতে দেন। সঠিক পথে আসেন। ধারাবাহিক কর্মসূচি পালনের চেষ্টা করেন।’

এই সংসদ সদস্য আরও বলেন, ‘শৈবাল দিঘিরে বলে উচ্চ করি শির, লিখে রেখো একবিন্দু দিলেম শিশির। আরে শিশিরের পাতা থেকে এক ফোঁটা ফেলে দিঘিকে বলে, মনে রাখিস। অথচ পুরো শৈবালের অস্তিত্বই নির্ভর করছে পুরো পানির ওপরে। তাঁরা ওই শিশির বিন্দুর মতো শেষে যোগ দিয়ে এখন বিভিন্ন চিৎকার করছেন। এগুলো করার দরকার নেই। ভালোভাবেই আছেন। উভয় মিলেই দেশকে গড়ে তুলতে চাই, সেই সহযোগিতা কামনা করি।’

মিলন বলেন, ‘হঠাৎ করে ওয়াকআউট, এদিক-ওদিক তাকানো—এগুলো বাদ দিয়ে মানুষের কল্যাণে আমরা সকলেই কাজ করতে চাই। দুটো জিনিস মানুষকে শেখানো যায় না। একটা হলো গানের গলা, অন্যটি হলো বিনয়। এটা ধারাবাহিকভাবে চলে।’

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে রাজনৈতিক ঐক্য সুদৃঢ় করার সুপারিশ করেছে জাতীয় নাগরিক পার্টি–এনসিপি। সেইসঙ্গে দীর্ঘমেয়াদি রোডম্যাপের তাগিদ দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর পতিত স্বৈরাচারের বিরুদ্ধে...
হত্যার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও একইভাবে হত্যা ও রক্তপাতের মাধ্যমে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঠেকাতে প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিয়েছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামীকাল সোমবার সাক্ষাৎ করবে এনসিপির একটি...
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৫১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর