নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শুরুতেই টস হেরেছে বাংলাদেশ। মিরপুরে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয় পাওয়া একাদশ থেকে জায়গা হারিয়েছেন পেসার মোস্তাফিজুর রহমান। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। মূলত অনুশীলনের সময় চোট পাওয়ায় একাদশ থেকে শেষ মুহূর্তে বাদ পড়েছেন মোস্তাফিজ।
ওপেনিংয়ে সৌম্য সরকার জায়গা পাবে বলে আলোচনা থাকলেও টিম ম্যানেজমেন্ট সাইফ হাসানকেই বেছে নিয়েছে। এদিকে লম্বা সময় পর পাকিস্তান সিরিজ দিয়ে জাতীয় দলে ফেরা আফিফ হোসেনও জায়গা ধরে রেখেছেন একাদশে।
দুই স্পিনার ও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস বোলিংয়ে তাসকিনের সঙ্গী হিসেবে থাকছেন শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
এদিকে সফরকারী নিউজিল্যান্ডও তিন পেসার নিয়ে তাদের একাদশ সাজিয়েছে।
বাংলাদেশ একাদশ:
তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন ধ্রুব, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাহিদ রানা।
নিউজিল্যান্ড একাদশ:
উইল ইয়াং,টম ল্যাথাম,হেনরি নিকলস, নিক কেলি, মোহাম্মদ আব্বাস, ডিন ফক্সক্রফট, জশ ক্লার্কসন,ন্যাথান স্মিথ, ব্লেয়ার টিকনার, উইলিয়াম ও’রুর্ক ও জেইডেন লেনক্স।


