কাটছেই না জ্বালানি তেলের সংকট। জ্বালানি পেতে কেউ অপেক্ষা করছেন ১০ ঘণ্টা, কেউ আবার ১২ ঘণ্টা।
রাজধানীর পাম্পগুলোতে আজও যানবাহনের বাড়তি চাপ। এছাড়া, তেল সংকটে বন্ধ রয়েছে কয়েকটি ফিলিং স্টেশনও। যেসব পাম্প তেল সরবরাহ করছে, সেখানেও দীর্ঘ লাইন। অপেক্ষা করেও অনেকে ফিরে যান তেল না পেয়েই। গ্রাহকরা বলছেন, ফুয়েল পাসও সংকট মোকাবিলায় তেমন প্রভাব ফেলছে না।
এদিকে, পাম্পে গাড়ির দীর্ঘ সারিতে মহাখালী, খিলক্ষেতসহ কয়েকটি সড়কে যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সড়কে চলাচলকারীরা।


