বাবাকে নিয়ে বন্যা মির্জার আবেগঘন খোলা চিঠি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম

বাবাকে হারিয়েছেন অভিনয়শিল্পী বন্যা মির্জা। তাঁর বাবা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মির্জা আবুল হাসনাত ইনামুল বারী গত ১৫ এপ্রিল সকাল ১০টা ৪৫ মিনিটে মৃত্যুবরণ করেন। বাবাকে নিয়ে ফেসবুকে একটি হৃদয়স্পর্শী চিঠি লিখেছেন এ শিল্পী, যা ভক্ত ও সহকর্মীদের নাড়িয়ে দিয়েছে।

মৃত্যুর সময় বন্যা মির্জা ছিলেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। খবর পেয়ে দ্রুত দেশে ফিরে আসেন তিনি। শুক্রবার সকালে ফেসবুকে দেওয়া দীর্ঘ পোস্টে বাবাকে ঘিরে নিজের অনুভূতি প্রকাশ করেন এই অভিনেত্রী।

চিঠিতে তিনি বাবাকে শুধু একজন অভিভাবক হিসেবে নয়, বরং এক সৎ, সাহসী ও নিরহংকার মানুষ হিসেবে তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘সব সন্তানই বাবাকে সৎ ও সাহসী ভাবতে ভালোবাসে, কিন্তু আমার বাবা সত্যিই তেমন ছিলেন।’ জীবনের প্রতি কোনো অভিযোগ না থাকা এই মানুষটি সব সময় চেয়েছেন সন্তানেরা তাঁর কাছাকাছি থাকুক।

এক সাধারণ অথচ গভীর জীবনবোধের গল্প উঠে এসেছে তাঁর স্ট্যাটাসে। বড় পদে চাকরি করলেও কখনো বিলাসিতায় জড়াননি তাঁর বাবা। পরিবারকে দিয়েছেন সাদামাটা জীবনযাপনের শিক্ষা, সততার মূল্যবোধ এবং মানুষের পাশে থাকার দৃষ্টান্ত।

বাবার কর্মজীবনের কথা স্মরণ করে তিনি জানান, দায়িত্ববোধে কখনো অবহেলা ছিল না। সময়মতো অফিসে যাওয়া, কঠিন পরিস্থিতিতেও হাসিমুখে থাকা—এসবই ছিল তাঁর জীবনের অংশ। অবসর জীবনে ওপেন হার্ট সার্জারির মতো কঠিন সময় পার করেও তিনি ভেঙে পড়েননি।

তবে সবচেয়ে নাড়িয়ে দেওয়া অংশটি ছিল তাঁর বাবার শেষ রাতের স্মৃতি। বন্যা মির্জা লেখেন, ‘মৃত্যুর আগের রাতে বাবা ভিডিও কলে সন্তানদের সঙ্গে কথা বলেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। পরদিন সকালেই তিনি চলে যান না–ফেরার দেশে!’

যেন বিদায়ের আগে শেষবারের মতো সব হিসাব চুকিয়ে নিলেন!

চিঠির শেষে বন্যা মির্জা সবার কাছে বাবার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে কারও মনে যদি তাঁর বাবার কারণে কোনো কষ্ট থেকে থাকে, তাঁদের কাছে ক্ষমা প্রার্থনাও করেছেন তিনি।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
যাত্রাপালার রঙিন জীবনের ভেতর নানা টানাপোড়েন, আর গ্রামীণ পটভূমির প্রেম ও ক্ষমতার দ্বন্দ্বে নির্মিত হয়েছে ‘বকুলপুর সিজন ৩’। প্রতি শনি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দীপ্ত টিভি, দীপ্ত প্লে ও দীপ্ত...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর