আমদানি নির্ভরতার কারণে দেশের জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। শুক্রবার সকালে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আরবান ও রিজিওনাল প্ল্যানিং বিভাগের সেমিনারে এসব কথা বলেন বক্তারা।
এ সময় তারা বলেন, দেশে জ্বালানির কাঁচামালের ৬০ শতাংশই আসে বিদেশে থেকে। তাই বিশ্বমন্দা, যুদ্ধ ও পররাষ্ট্রনীতির দুর্বলতার কারণে সব সময়ে হুমকিতে পড়ে দেশ।
এ প্রসঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, 'আমাদের ভবনের ভেতরে আলোবাতাস প্রবেশ করার ব্যবস্থা করা, আমাদের ছাদগুলোতে সৌরবিদ্যুৎ তৈরি করা এবং পুরো বিল্ডিংয়ের ভেতরে এমবেডেড এনার্জি যেন কম লাগে, বিল্ডিং তৈরি করতে গেলেও যেন এনার্জি কম লাগে।
তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি বিল্ডিংয়ের ভেতরে অনেক ম্যাটেরিয়ালস ব্যবহার করে নাম দিয়েছে “গ্রিন বিল্ডিং”। অথচ বিল্ডিং তৈরি করতে গেলে তার কনস্ট্রাকশন ফেইজে যে পরিমাণ এনার্জি তৈরি করছে, সেই এমবেডেড এনার্জি নিয়ে কোনো ক্যালকুলেশন নাই।'
সেমিনারে বক্তারা আরও বলেন, সারা দেশে এ্যানার্জি ডিমান্ডের ম্যাপিং করা জরুরী। শুধু ঢাকায় মহাপরিকল্পনা না করে সারদেশে স্থানীয় পর্যযায়ে নগর সম্প্রসারণের পরিকল্পনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ঢাকায় মেট্রোরেলের মতো গণপরিবহন ব্যবহার, বিদ্যুৎ-চালিত গণপরিবহন বাড়ানো, জ্বালানী সাশ্রয়ী ভবন নির্মানের দিকে জনগনকে উদ্বুদ্ধ করার কথা বলেন নগর পরিকল্পনাবিদরা।


