সোমবার ফের ইরান-যুক্তরাষ্ট্র সরাসরি বৈঠক

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪২ পিএম

পাকিস্তানে আবারও উচ্চ পর্যায়ের শান্তি আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র। দ্বিতীয় দফার সরাসরি এই বৈঠকের বিষয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে নিশ্চিত করেছে তেহরান। তবে ওয়াশিংটন এ বিষয়ে এখনও কিছু জানায়নি।

এদিকে, বুধবারের (২২ এপ্রিল) মধ্যে স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি না করলে ইরানে আবারও হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এছাড়া, নগদ অর্থের বিনিময়ে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চুক্তিতে আপত্তি জানিয়েছেন তিনি। অন্যদিকে, বিদেশে ইউরেনিয়াম পাঠানোর বিষয়ে সমঝোতা হয়নি বলে জানিয়েছে ইরান।

ইরান যুদ্ধকে ঘিরে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পাকিস্তান। গত ৮ এপ্রিল তাদের মধ্যস্থতায় ইসলামাবাদে সরাসরি আলোচনার টেবিলে বসে ইরানের ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল। তবে দীর্ঘ ২১ ঘণ্টার এই আলোচনা উল্লেখযোগ্য কোনো আলোচনা ছাড়াই শেষ হয়।

তবে এরপরও হাল ছাড়েনি পাকিস্তান। দ্বিতীয় দফায় উভয় পক্ষকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে জোরদার কূটনৈতিক তৎপরতা শুরু করেছে দেশটি। জোরদার করা হয় ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ। অবশেষে সোমবার ফের আলোচনায় বসতে যাচ্ছে ইরান ও যুক্তরাষ্ট্র।

রোববার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদল পৌঁছাবে বলে জানিয়েছে পাকিস্তান। এবারের আলোচনায় বড় ধরনের ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছে তেহরান। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চুক্তিতে রাজি হওয়ার জন্য ফের হামলার হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমি হয়তো এ যুদ্ধবিরতির মেয়াদ আর বাড়াব না। তবে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ বজায় থাকবে। ফলে একদিকে অবরোধ থাকবে। অন্যদিকে বুধবারের মধ্যে কোনো চুক্তি না হলে দুর্ভাগ্যবশত ইরানে আমরা আবারও বোমা ফেলব।’ 

যদিও এর আগে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই সমাপ্ত হতে পারে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে, দ্বিতীয় দফার আলোচনা নিয়ে জল্পনার মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। একইসাথে মোতায়েন করা হচ্ছে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ রণতরীও।

এছাড়া, ইরান থেকে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করে সেগুলো যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ট্রাম্প। তবে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের বাইরে কোথাও যাবে না বলে সাফ জানিয়েছে দেশটি। এনিয়ে কোনো ধরনের সমঝোতা হয়নি বলেও জানানো হয়েছে ইরানের তরফ থেকে।

উল্লেখ্য, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত ৮ এপ্রিল থেকে শুরু হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হতে যাচ্ছে আগামী ২২ এপ্রিল, বুধবার। এই প্রেক্ষাপটে, যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো এবং মধ্যপ্রাচ্য সংকটের স্থায়ী সমাধানে পাকিস্তানে অনুষ্ঠিতব্য সোমবারের সরাসরি বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই বিবেচিত হচ্ছে। 

দ্বিতীয় দফার শান্তি আলোচনায় বড় কোনো সাফল্যের সম্ভাবনা এখন অনেকাংশেই নির্ভর করছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে সমঝোতার ওপর।

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ইসরায়েলের অন্তত ২৩ জন কর্মরত সেনা ও সামরিক কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে আত্মহত্যার এটাই সর্বোচ্চ সংখ্যা।
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও পদে জেনসেন হুয়াংকে পুনর্বহালে পরিচালনা পর্ষদকে রাজি করিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার, ডোনাল্ড ট্রাম্প নিজেই বিষয়টি নিশ্চিত করেন।
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
গ্রামীণ উন্নয়নে প্রতিবন্ধী শিশু ও তরুণদের অন্তর্ভুক্ত করতে তাদের দক্ষতা বৃদ্ধি এবং জীবিকার সুযোগ সৃষ্টির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ পল্লী...
লোডিং...

এলাকার খবর