গাজায় প্রতিদিন মারা যাচ্ছে ৪৭ নারী ও কন্যা শিশু: জাতিসংঘ

আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ পিএম

ইসরায়েলের আগ্রাসনে গাজায় প্রতিদিন গড়ে ৪৭ জন নারী ও কন্যা শিশু নিহত হচ্ছে। গতকাল শুক্রবার উদ্বেগজনক এই তথ্য প্রকাশ করেছে জাতিসংঘ। রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

জাতিসংঘ বলছে, ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত গাজায় ৩৮ হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছে। ছয় মাসের ভঙ্গুর যুদ্ধবিরতিতেও এই হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। 

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর জবাবে গাজায় ধ্বংসযজ্ঞ শুরু করে ইসরায়েল। ২০২৫ সালের অক্টোবরে দুই বছরের আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতি কার্যকর হলেও থেমে নেই নির্বিচার হামলা। 

জাতিসংঘের নারী বিষয়ক মানবিক কার্যক্রমের প্রধান সোফিয়া ক্যালট্রপ বলেন, ‘দুই বছরে ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানের ফলে গাজায় ৩৮ হাজারেরও বেশি নারী ও কন্যা শিশু নিহত হয়েছে। গাজায় পূর্ববর্তী সংঘাতগুলোর তুলনায় এই মৃত্যুতে নারী ও মেয়েদের অনুপাত অনেক বেশি ছিল।’ 

তিনি আরও জানান, ২০২৫ সালের অক্টোবরে যুদ্ধবিরতি ঘোষণা সত্ত্বেও, গত ছয় মাসে ৭৩০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছ। আহতের সংখ্যা ২,০০০ জনেরও বেশি।

এছাড়া ইসরায়েলের নির্বিচার হামলায় ভেঙে পড়েছে গাজার স্বাস্থ্য ব্যবস্থা। সেইসাথে প্রয়োজনীয় ত্রাণ ও জরুরি চিকিৎসা সামগ্রির অভাবে ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে সংকট। বিশ্ব স্বাস্থ্যসংস্থার হিসেব অনুযায়ী, গাজায় প্রজননক্ষম বয়সের পাঁচ লাখেরও বেশি নারী প্রসবপূর্ব ও প্রসবোত্তর সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়াও দেখা দিয়েছে সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় প্রয়োজনীয় টিকা ও চিকিৎসা সরঞ্জামের সংকট।

এ প্রসঙ্গে সোফিয়া ক্যালট্রপ আরও বলেন, ‘অবকাঠামোর ব্যাপক ক্ষতির কারণে গাজার নারী ও মেয়েদের পক্ষে স্বাস্থ্যসেবার মতো মৌলিক চাহিদাগুলো পূরণ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার কারণে এই পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। কারণ সীমান্ত পারাপার বন্ধ এবং ত্রাণ প্রবেশে বাধা জীবন রক্ষাকারী সহায়তা পাওয়ার সুযোগকে আরও কঠিন করছে।’

গাজায় বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষের মধ্যে প্রায় ১০ লাখই নারী ও কন্যা শিশু। জরুরি ত্রাণের অভাবে মানবেতর দিন পার করতে হচ্ছে তাদের।

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র আল ওয়াতান সড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য দিয়েছে গালফ নিউজ। 
হরমুজ প্রণালিতে নৌ মাইনের আঘাতে ৩ তেলের ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অনুমোদনহীন পথ ব্যবহার করায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।
মার্কিন নৌ অবরোধ ভাঙতে বেশ কয়েকটি তেলবাহী জাহাজের বহর পাঠানোর পরিকল্পনা করছে ইরান। এর আগে, অবরোধ মোকাবিলায় সামরিক শক্তি ব্যবহারের অধিকার রয়েছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র...
লিবিয়ার বেনগাজি বন্দরে ড্রোন হামলায় রাশিয়ার একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। ইউক্রেনের সামুদ্রিক সি-ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লিবিয়ার নৌবাহিনী জাহাজের নাবিক ও কর্মীদের উদ্ধার...
প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন। বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই...
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংককে রেজল্যুশন প্রক্রিয়ার আওতায় এনেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬ এর আওতায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত...
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
লোডিং...

এলাকার খবর