ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ, দিনব্যাপী নানা আয়োজন

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ এএম

মঞ্চ, টিভি নাটক ও সিনেমা—তিন মাধ্যমেই আলো ছড়িয়েছেন অভিনেতা-নির্মাতা তৌকীর আহমেদ। অভিনয় ও নির্দেশনা—দুই ক্ষেত্রেই তিনি দর্শকনন্দিত। এবার তাঁর বর্ণাঢ্য সৃষ্টিকর্মকে স্মরণ ও শ্রদ্ধায় ভরিয়ে দিতে ‘সুহৃদ’র আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’।

আজ ১৯ এপ্রিল রাজধানীর শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী আয়োজিত হবে ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ: আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক একটি অনুষ্ঠান। এতে থাকছে সেমিনার, মতবিনিময়, চলচ্চিত্র ও মঞ্চনাটকের প্রদর্শনী। আয়োজনটির সহযোগিতায় রয়েছে নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’।

সহকর্মীদের এমন আয়োজনে আনন্দিত তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘আমি মনে করি, যেকোনো মানুষের জন্য তাঁর কাজটিই আসল। যখন তাঁর কাজগুলো নোটিশ হয়, সেটা খুব অনুপ্রেরণামূলক। আমার কাজগুলো প্রদর্শিত হোক, মূল্যায়ন হোক বা সমালোচনা হোক—এটা সবসময় আনন্দের। এ রকম আয়োজন নিয়মিত হলে শিল্পীদের জন্য যেমন অনুপ্রেরণা হবে, তেমনি তাঁদের দায়বদ্ধতার জায়গা বাড়বে। এ ধরনের আয়োজন কোনো শিল্পীর দায়িত্ব বাড়িয়ে তোলে। এমন আয়োজনের জন্য আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই সবাইকে।’

জানা যায়, আজ সকাল ১০টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যদিয়ে শুরু হবে মূল আয়োজন। বেলা ১১টা ৩০ মিনিটে সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘আমাদের সংস্কৃতি ও শিল্পীর দায়’ শীর্ষক সেমিনার। এতে তৌকীর আহমেদের সিনেমা নিয়ে প্রবন্ধ উপস্থাপন করবেন নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী এবং তাঁর নির্দেশিত মঞ্চনাটক নিয়ে কথা বলবেন নাট্যকার মাসুম রেজা।

জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে বিকেল ৪টায় প্রদর্শিত হবে তৌকীর আহমেদ পরিচালিত চলচ্চিত্র ‘অজ্ঞাতনামা’। প্রদর্শনী শেষে রয়েছে মুক্ত আলোচনা। এতে অংশ নেবেন অভিনয়শিল্পী, নির্মাতা ও অতিথিরা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে তৌকীর আহমেদ নির্দেশিত মঞ্চনাটক ‘তীর্থযাত্রী’। এটি মঞ্চায়ন করবে নাটকের দল নাট্যকেন্দ্র।

অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক আহসান হাবিব নাসিম বলেন, ‘তৌকীর আহমেদের বহুমাত্রিক সৃজন ও কর্মকে স্মরণ করতে চাই আমরা। এ লক্ষ্যে আমরা তাঁর বন্ধুরা ও সহকর্মীরা মিলে এ উদ্যোগ গ্রহণ করেছি। তাঁর প্রতি সম্মান প্রদর্শনের মধ্যদিয়ে অন্য শিল্পীরাও অনুপ্রাণিত হবেন এমনটাই প্রত্যাশা করছি।’

অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
নব্বই দশকের প্রেমের গল্পগুলো নিয়ে আধুনিক আবহে নির্মিত ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রুব দিয়াস লাভ জার্নি)। বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে তুলে ধরার প্রয়াসেই...
‘ভালো কৌতুক, তাই না?’—ভোটার তালিকা থেকে নিজের নাম বাদ পড়ার খবর পেয়ে এভাবেই ক্ষোভ ঝাড়লেন অভিনেতা প্রকাশ রাজ। শুধু ক্ষোভ নয়, তার দাবি—বেঙ্গালুরুর প্রায় ৬৫ লাখ ভোটারের সঙ্গে...
নেপালের তিব্বত সীমান্তবর্তী রসুয়া জেলায় ঘটে গেল শতাব্দীর অন্যতম ভয়াবহ ও নৃশংস এক আকস্মিক বিপর্যয়। কয়েক মিনিটের তাণ্ডবে প্রাণ হারিয়েছেন ৩৩২ জনেরও বেশি মানুষ, আর নিখোঁজ অন্তত দেড় হাজার, যার অর্ধেকই...
রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী এবং মাত্র ১২ বছরের শিশুসন্তান আয়ুশ। একই পরিবারের এই চার জনের নির্মম হত্যাকাণ্ডে স্তব্ধ পুরো দেশ। সামাজিক...
ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই ওয়াকআউট করেছেন জামায়াত–এনসিপিসহ বিরোধী দলের সংসদ সদস্যরা। বৃহস্পতিবার সংসদের আইন প্রণয়ন কার্যাবলির শুরুতেই, সরকারি দলের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় প্রকৃত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা সংস্থা ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর