রেয়াল মাদ্রিদ কাছে এসেছিল, দূরত্বটা আবার বাড়িয়ে দিল বার্সেলোনা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৯:২২ এএম

একদিন আগে লা লিগার ম্যাচে আলাভেসকে হারিয়ে টেবিলের শীর্ষ দল বার্সেলোনার সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে ৬ এ নামিয়েছিল রেয়াল মাদ্রিদ। কিন্তু ২৪ ঘণ্টা যেতে না যেতেই ব্যবধান আবারও বাড়িয়ে ৯ করেছে বার্সা।

গতকাল বুধবার রাতে ঘরের মাঠে সেল্তা ভিগোকে ১-০ ব্যবধানে হারিয়েছে হানসি ফ্লিকের দল। এ জয়ে লিগের ৩২ ম্যাচ শেষে ৮২ পয়েন্ট নিয়ে সবার ওপরে বার্সা। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে দুইয়ে রেয়াল মাদ্রিদ। আর বার্সার গতকালের প্রতিপক্ষ ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৭ নম্বরে আছে।

বার্সার হয়ে গতকাল ম্যাচের একমাত্র গোলটি করেছেন লামিন ইয়ামাল। ম্যাচের ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন স্প্যানিশ উইঙ্গার। কিন্তু এই গোলের পরই হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। প্রায় ২০ মিনিটের মতো বন্ধ থাকে খেলা। পরবর্তীতে ইয়ামালকে বদলি করা হয়।

শুধু ইয়ামাল নন, এই ম্যাচে চোট পেয়ে মাঠ ছেড়েছেন জোয়াও ক্যানসেলো-ও। ম্যাচের ২০ মিনিট পেরোতেই চোটের কারণে মাঠ ছাড়েন বার্সার পর্তুগিজ রাইটব্যাক।

প্রথমার্ধেই দুটি চোটের কারণে মানসিকভাবে কিছুটা ধাক্কা খায় বার্সা। সেটার প্রভাব পড়ে ম্যাচেও। দ্বিতীয়ার্ধে বার্সা আক্রমণ করেছে বটে, সেগুলোর বেশিরভাগই ছিল ধারহীন। এর মধ্যে ৫৫ মিনিটে একবার জালে বল জড়িয়েছিলেন ফেরান তোরেস। কিন্তু ভিএআর যাচাইয়ে সেই গোলটি বৈধতা পায়নি অফসাইডের কারণে।  

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর