বাংলাদেশে আসছে মাইকেল জ্যাকসনকে নিয়ে তৈরি সিনেমা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পিএম

বিশ্বজুড়ে অগণিত ভক্তের কাছে মাইকেল জ্যাকসন এক দুর্নিবার আকর্ষণের নাম। তিনি শুধু পপসম্রাটই নন, কোটি মানুষের হৃদয়ের সম্রাট। ২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুর পরও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি। বরং সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত হয়েছে। স্পটিফাইয়ে তাঁর মাসিক শ্রোতা প্রায় ৬৫ মিলিয়ন। জীবদ্দশায় যেমন তাঁকে ঘিরে কৌতূহল ছিল, মৃত্যুর পরও সেই আগ্রহ অটুট রয়েছে।

তারই প্রমাণ, তাঁর জীবন নিয়ে নির্মিত বায়োপিক ‘মাইকেল’ ঘিরে বিশ্বব্যাপী উচ্ছ্বাস। অবশেষে অপেক্ষার অবসান ঘটছে। আগামীকাল ২৪ এপ্রিল আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে সিনেমাটি। একই দিনে বাংলাদেশেও এটি মুক্তি পাবে স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার সিনোমাসসহ বেশ কয়েকটি মাল্টিপ্লেক্সে।

অ্যান্টোয়ান ফুকোয়া পরিচালিত এই ছবিতে মাইকেল জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন তাঁর ভাইপো জাফার জ্যাকসন। আরও অভিনয় করেছেন মাইলস টেলার, কোলম্যান ডোমিঙ্গো, ক্যাট গ্রাহাম, নিয়ালং, লরা হ্যারিয়ার, কেনড্রিক স্যাম্পসন ও জুলিয়ানো ক্রু ভ্যালদি।

সিনেমাটিতে সংগীতের বাইরেও মাইকেল জ্যাকসনের জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে। জ্যাকসন ফাইভ ব্যান্ডের তরুণ সদস্য থেকে কীভাবে তিনি বিশ্বসংগীতের সবচেয়ে বড় তারকায় পরিণত হন, সেই যাত্রাপথই এখানে প্রধানভাবে দেখানো হবে। মঞ্চের বাইরের জীবন, একক সংগীতজীবনের সোনালি সময় এবং ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দর্শক দেখতে পাবেন কাছ থেকে।

এছাড়া তাঁর জীবনের গুরুত্বপূর্ণ মানুষদের চরিত্রও তুলে ধরা হয়েছে ছবিতে। তাঁর বাবা জো জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন কোলম্যান ডোমিঙ্গো এবং মা ক্যাথরিন জ্যাকসনের ভূমিকায় রয়েছেন নিয়ালং। বোন লাটোয়া জ্যাকসনের চরিত্রে অভিনয় করেছেন জেসিকা সুলা। পাশাপাশি সংগীত জগতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বেরি গর্ডি, সুজান দে পাসে এবং ডায়ানা রসের চরিত্রও রয়েছে ছবিতে।

মাইকেল জ্যাকসনের ভক্তদের জন্য এটি নিঃসন্দেহে বড় আয়োজন। ট্রেলারেই বোঝা যায়, তাঁর সংগীত, নাচ এবং তারকাখ্যাতির যাত্রাকে নির্মাতা জাঁকজমকপূর্ণভাবে বড় পর্দায় তুলে ধরতে চেয়েছেন। গত বছরের নভেম্বরে প্রকাশিত টিজারটি মাত্র ২৪ ঘণ্টায় ১১৬.২ মিলিয়ন ভিউ পেয়ে রেকর্ড গড়েছিল। ট্রেলার মুক্তির পরও সেই ধারা অব্যাহত রয়েছে।

অস্কারজয়ী ভারতীয় সংগীত পরিচালক ও সুরকার এ আর রহমানের একটি গান গেয়ে সামাজিকমাধ্যমে নজর কেড়েছেন শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা। তাঁদের কণ্ঠে পুরনো দিনের গানটি শ্রোতাদের বেশ সম্মোহিত করে।...
চিত্রনাট্য হাতে পেয়ে সংলাপের সংখ্যা গোনার চেয়ে চরিত্রের মনস্তাত্ত্বিক যাত্রা ও গভীরতাকে প্রাধান্য দেন অভিনেতা ফজলুর রহমান বাবু। তাঁর অভিনীত তেমনই একটি চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের...
সংগীতাঙ্গনের জনপ্রিয় সুরকার, সংগীত পরিচালক ও শিল্পী ইবরার টিপুর শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি নানা আলোচনা শুরু হয়। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাকে দেখে অনেকেই উদ্বেগ প্রকাশ...
বিয়ের বয়স মাত্র পাঁচদিন! গত ৫ জুলাই ঘরোয়া আয়োজনে প্রেমিকা গৌরীর স্প্র্যাটের সঙ্গে বিয়ে সেরেছেন আমির খান। সেই বিয়ের আমেজে এবার আরও এক সুখবর ভাগ করে নিলেন ‘মিস্টার পারফেকশনিস্ট’। অস্ট্রেলিয়া থেকে...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর