পূজা চেরীর বাবার বিরুদ্ধে প্রতারণার মামলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬, ০২:৫৮ পিএম

চলচ্চিত্র প্রযোজনার নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে চিত্রনায়িকা পূজা চেরীর বাবা দেবু প্রসাদ রায়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এ মামলা দায়ের করেন ভুক্তভোগী ব্যবসায়ী মিজানুর রহমান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, চলচ্চিত্র প্রযোজনার কথা বলে দেবু প্রসাদ রায় তাঁর বন্ধু মিজানুর রহমানের কাছ থেকে কয়েক দফায় ১৩ কোটি ২০ লাখের বেশি টাকা নিয়েছিলেন। পরবর্তীতে তিনি আর সেই টাকা ভুক্তভোগীকে ফেরত দেননি।  

এজাহারে বলা হয়, ‌২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মাটিকাটার বাসায় এসে দেবু প্রসাদ রায় নগদ ৫ কোটি ৫০ লাখ টাকা ধার হিসেবে গ্রহণ করেন। পরে একই ব্যবসার কথা বলে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের মাধ্যমে আরও ৫০ লাখ এবং ২০২৪ সালের ১৫ মে ১০০ টাকার তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প সম্পাদনের মাধ্যমে নগদ ৬ কোটি টাকা গ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন সময়ে বিকাশ, নগদ ও রকেটের একাধিক নম্বরে মোট ১ কোটি ২০ লাখ টাকা পাঠানো হয়। সর্বশেষ ২০২৬ সালের ৩০ মার্চ বিকেল ৩টার দিকে অভিযুক্তর অনুরোধে আরও ১০ হাজার ২০০ টাকা বিকাশে পাঠান তিনি।

ভুক্তভোগীর দাবি, সরল বিশ্বাসের সুযোগ নিয়ে মোট ১৩ কোটি ২০ লাখ ১০ হাজার ২০০ টাকা আত্মসাৎ করেছেন অভিযুক্ত দেবু প্রসাদ রায়। দীর্ঘদিন পার হলেও তিনি কোনো টাকা ফেরত দেননি। টাকা চাইলে নানা ধরনের তালবাহানা করেন এবং পরে হুমকি দিতে থাকেন।

এজাহারে আরও বলা হয়, ১৭ এপ্রিল রাত ৯টার দিকে ক্যান্টনমেন্ট থানাধীন ইসিবি চত্বরে অভিযুক্তকে দেখতে পেয়ে টাকার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সদুত্তর দিতে পারেননি। একপর্যায়ে গালাগাল ও মারধরের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে পুলিশ এসে তাঁকে থানায় নিয়ে যায়। রাজধানীর ক্যান্টনমেন্ট থানার তদন্তকারী কর্মকর্তা দৈপায়ন মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।

তদন্তকারী কর্মকর্তা বলেন, এ ঘটনায় প্রতারণার অভিযোগে মামলা হয়েছে এবং বিষয়টি বর্তমানে তদন্তাধীন। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ অভিযোগের বিষয়ে দেবু প্রসাদ রায়কে মোবাইলে একাধিকবার ফোন দেওয়া হলেও তাঁর সাড়া পাওয়া যায়নি। বাবার অভিযোগ নিয়ে গণমাধ্যমে পূজা চেরী বলেন, ‘আপনারা যে অভিযোগ কিংবা মামলার বিষয়ে কথা বলছেন, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। আপনারা আমাকে টানবেন না। প্রথম কথা হচ্ছে, মামলাটির তদন্ত চলমান। বিষয়টি আমার পরিবারকেন্দ্রিক হলেও এ বিষয়ে কোনো তথ্য আমার জানা নাই। আইনগত প্রক্রিয়া চলমান। বিষয়টি বিজ্ঞ আদালত দেখবেন এবং সিদ্ধান্ত নিবেন।’

মাঝে কিছুটা নীরব ছিলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরী। এবার যেন সেই নীরবতাই ভাঙলেন তিনি!  বেগুনি শাড়িতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এমন এক ক্যাপশন দিয়েছেন, যেখানে প্রতি লাইনে ফিরে আসার ইঙ্গিত।...
ফের নতুন করে আলোচনায় সালমান শাহ হত্যা মামলা। সম্প্রতি এই মামলার এজাহারভুক্ত আসামি খলনায়ক আশরাফুল হক ডন গ্রেপ্তার হয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, সালামানের স্ত্রী সামিরা হক ও শিল্পপতি আজিজ...
সালমান শাহ হত্যা মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে...
১০ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত জনপ্রিয় লোকসংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর