ব্রাজিলের ৩, ইয়ামাল-সালাহ… বিশ্বকাপের আগে চোটে পড়লেন কারা?

আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পিএম

লামিন ইয়ামাল, উগো একিতিকে, মার্ক আন্দ্রে টের স্টেগেন, এস্তেভাও, রদ্রিগো, এদের মিলিতাও থেকে মোহামেদ সালাহ… ২০২৬ বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, চোটে পড়া খেলোয়াড়দের তালিকা ক্রমশ লম্বা হচ্ছে।

এদের মধ্যে অনেকেই চোট কাটিয়ে বিশ্বকাপ খেলবেন বলে আশা করছে দলগুলো। আবার কারও কারও বিশ্বকাপের আশা একেবারে শেষ হয়ে গেছে।

এক নজরে দেখে নেওয়া যাক, সাম্প্রতিক চোটে পড়া খেলোয়াড়দের হালচাল কেমন। ১১ জুন শুরু হতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে কজনই বা খেলতে পারবেন। আর কাদের বিশ্বকাপের আশা একেবারে শেষ হয়ে গেছে।

 

মোহামেদ সালাহ (মিসর):

চোটে পড়া উল্লেখযোগ্য খেলোয়াড়দের তালিকায় সর্বশেষ সংযোজন মোহামেদ সালাহ। প্রিমিয়ার লিগে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান মিসরীয় ফরোয়ার্ড। এই চোটে মৌসুম শেষ হয়ে গেছে সালাহর।

মিসর জাতীয় দলের ফুটবল পরিচালক ইব্রাহিম হাসান জানিয়েছে, চোট কাটিয়ে ফিরতে সালাহর ৪ সপ্তাহের মতো সময় লাগতে পারে। এ অর্থ, লিভারপুলের জার্সিতে আর দেখা যাবে না সালাহকে। ক্লাবের জার্সিতে চলতি মৌসুমে আর খেলা না হলেও ইব্রাহিম হাসান আশাবাদী, বিশ্বকাপে পুরো ফিট সালাহকেই পাবে মিসর।  

অবশ্য বিশ্বকাপের আগে সালাহর চোট পাওয়া নতুন নয়। এর আগে ২০১৮ সালে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে কাঁধে চোট পেয়ে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে পারেননি সালাহ। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচে ফিরে দুটি গোলও করেছিলেন তিনি।

 

লামিন ইয়ামাল (স্পেন):

এবারের বিশ্বকাপে স্পেনের অন্যতম ভরসা হওয়ার কথা তাঁর। কিন্তু গত সপ্তাহে সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে পেনাল্টি নেওয়ার পর হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন ইয়ামাল। এরপর ব্যথায় কোঁকড়াতে থাকেন। মাঠেই প্রাথমিক চিকিৎসা শেষে ইয়ামালকে মাঠের বাইরে নেওয়া হয়।

পরে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, হ্যামস্ট্রিংয়ের চোটে চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে আর খেলতে পারবেন না ইয়ামাল। বার্সা এটাও জানিয়েছে, ইয়ামালের সুস্থ থেকে ৪ থেকে ৬ সপ্তাহ লাগতে পারে। এতে ২০২৬ বিশ্বকাপে ইয়ামালের খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে।

 

মার্ক আন্দ্রে টের স্টেগেন ও সার্জ নাব্রি (জার্মানি):

একই ধরনের চোটে পড়েছেন জার্মানি গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনও। গত ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর এখন পুনর্বাসনে আছেন স্টেগেন। তবে ৩৩ বছর বয়সী গোলকিপারকে বিশ্বকাপে পাওয়া নিয়ে খুব একটা আশাবাদী নন জার্মান কোচ ইউলিয়ান নাগেলসমান। তিনি জানিয়েছেন, বিশ্বকাপে স্টেগেনের খেলার সম্ভাবনা খুবই কম।

স্টেগেনের অনুপস্থিতিতে মানুয়েল নয়ার কিংবা অলিভার বাউমানকে ভরসা করতে পারেন নাগেলসমান। অন্যদিকে জার্মান স্ট্রাইকার নাব্রিরও বিশ্বকাপে খেলা নিশ্চিত নয়। ডান ঊরুর অ্যাডাক্টর পেশি ছিঁড়ে যাওয়ায় মৌসুম শেষ হয়ে গেছে নাব্রির।

 

এস্তেভাও, রদ্রিগো ও এদের মিলিতাও (ব্রাজিল):

বিশ্বকাপের সর্বাধিক ৫ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল শেষবার বিশ্বকাপ জিতেছে সেই ২০০২ সালে। দীর্ঘ দুই যুগের খরা ঘোচানোর মঞ্চে যাওয়ার আগে দুশ্চিন্তায় পড়েছে ব্রাজিল। একে একে চোটে পড়েছেন এস্তেভাও, রদ্রিগো ও এদের মিলিতাও।

এদের মধ্যে হ্যামস্ট্রিংয়ের চোটে চেলসি ফরোয়ার্ড এস্তেভাও মৌসুমের বাকি অংশে আর খেলতে পারবেন না। ১৯ বছর বয়সী এ তারকার বিশ্বকাপ খেলাও অনেকটা অনিশ্চিত হয়ে পড়ে পড়েছে। যদিও ব্রাজিল কোচ আনচেলত্তি আশা করছেন, ২০২৬ বিশ্বকাপে খেলবেন এস্তেভাও। তবে দুঃসংবাদ দিয়েছেন দ্য অ্যাথলেটিকের সাংবাদিক মারিও কর্তেহান। তাঁর মতে, এস্তেভাওয়ের বিশ্বকাপ খেলার সম্ভাবনা একেবারেই ক্ষীণ।

অন্যদিকে ডান হাঁটুর মেনিস্কাস ও এসিএল ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে পুরোপুরি ছিটকে গেছেন রদ্রিগো। বিশ্বকাপ খেলা হবে না রেয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এদের মিলিতাও। হ্যামস্ট্রিংয়ের চোটে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি। ফলে বিশ্বকাপে খেলা হচ্ছে না মিলিতাওয়ের।

 

উগো একিতিকে (ফ্রান্স):

পিএসজির বিপক্ষে ম্যাচে অ্যাকিলিস টেনডন ছিঁড়ে যাওয়ায় বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন লিভারপুলের ফরাসি স্ট্রাইকার উগো একিতিকে। অস্ত্রোপচার সফল হলেও, চলতি বছরে মাঠে ফেরার সম্ভাবনা কম তাঁর।

 

ওয়াতারু এন্দো ও তাকুমি মিনামিনো (জাপান):

জাপানের অধিনায়ক ওয়াতারু এন্দো গত ফেব্রুয়ারি থেকেই মাঠের বাইরে। গোড়ালির চোটের পর পুনর্বাসনে থাকা এ তারকা মৌসুমের শেষ দিকে ফিরতে পারেন। ফলে বিশ্বকাপে দেখা যেতে পারে এন্দোকে। কিন্তু গত ডিসেম্বরে এসিএলের চোটে পড়া মিনামিনোকে নিয়ে চিন্তায় আছে জাপান।

নারী সাফে হ্যাটট্রিক শিরোপার পথে এক ধাপ দূরে বাংলাদেশ। নেপালকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে লাল-সবুজ। রোমাঞ্চকর সেমিতে ইনজুরি টাইমে সাগরিকার গোলে বাজিমাত। 
ফুটবল বিশ্বকাপ, এখানে ফেভারিটরা আসে ট্রফি জয়ের জন্য আর আন্ডারডগরা আসে নিজেদের প্রমাণ করতে। এই সবুজ গালিচার ইতিহাসে এমন সময়ও এসেছে যখন পুরো ফুটবল দুনিয়া স্তব্ধ হয়ে গিয়েছিল। বড় বড় পরাশক্তিদের মাটিতে...
আর্জেন্টিনা কোচ এটাও জানিয়েছেন, শুধু অভিজ্ঞতার জন্য কাউকে দলে রাখা হবে না। অনুশীলনের সময় কোনো খেলোয়াড়কে শারীরিকভাবে পুরোপুরি ফিট মনে না হলে, তাঁর ব্যাপারে ভিন্ন সিদ্ধান্ত নিতে প্রস্তুত স্কালোনি ও...
উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর