আগামী ঈদেও থাকছে পূজা চেরীর সিনেমা

আপডেট : ০২ মে ২০২৬, ০৮:১৫ পিএম

গত ঈদুল ফিতরে ‘দম’ সিনেমার রেশ কাটতে না কাটতেই বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা পূজা চেরী। আসন্ন ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত ছবির তালিকায় যুক্ত হলো তাঁর নতুন চলচ্চিত্র ‘নাকফুলের কাব্য’। সম্প্রতি একটি পোস্টার প্রকাশের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

পূজা চেরী। ছবি: সংগৃহীত আলোক হাসানের পরিচালনায় এই সিনেমার মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে এক অমর প্রেম ও বিরহকে কেন্দ্র করে। গল্পের বিশেষত্ব হলো, এতে সমাজপতিদের রক্তচক্ষু ও রক্তাভ শাসনকে উপেক্ষা করে ভালোবাসার এক মানবিক লড়াই ফুটিয়ে তোলা হয়েছে।

ছবি প্রসঙ্গে পূজা চেরী বলেন, ‘এই গল্পের পরতে পরতে প্রেম, কষ্ট আর স্বপ্নের এক মিশেল রয়েছে, যা বাস্তবসম্মত। চিত্রনাট্যটি আমার হৃদয়ের খুব কাছের। আমার বিশ্বাস, দর্শকরা পর্দার চরিত্রটির সঙ্গে একাত্ম হতে পারবেন এবং সিনেমাটি তাদের মনে দীর্ঘস্থায়ী দাগ কাটবে।’

সিনেমাটির পোস্টার

এই সিনেমায় পূজার বিপরীতে অভিনয় করেছেন আদর আজাদ।  প্রেম, রোমান্টিকতা ও কমেডি ঘরানার এই ছবিতে আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ, আলীরাজসহ অনেকে।

আসন্ন কোরবানির ঈদে বিনোদনের পূর্ণ মাত্রা যোগ করতে ‘নাকফুলের কাব্য’ প্রেক্ষাগৃহে দর্শকদের কতটা আকৃষ্ট করতে পারে, এখন সেটিই দেখার অপেক্ষা।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর