মুখ্যমন্ত্রী হতে যে সমীকরণের সামনে বিজয়

আপডেট : ০৬ মে ২০২৬, ০২:০৫ পিএম

রাজনীতিতে পা রেখেই তামিলনাড়ুতে বাজিমাত করলেন সুপারস্টার থালাপতি বিজয়। সব ঠিক থাকলে তিনিই হতে চলেছেন মুখ্যমন্ত্রী। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও সবচেয়ে বেশি আসনে এগিয়ে রয়েছে তাঁর দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। ভোটের মাঠে দলটি ১০৮টি আসনে জয় পেয়েছে। তবে ২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় এককভাবে সরকার গঠনের ম্যাজিক সংখ্যা ১১৮। এই পরিস্থিতিতে বেশকিছু সমীকরণের সামনে বিজয়ের দল। 

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সরকার গঠনে টিভিকে’র প্রয়োজন হতে পারে রাজনৈতিক জোট। ইতিমধ্যে তামিলনাড়ুতে ‘ধর্মনিরপেক্ষ’ সরকার গঠনে দলটিকে সমর্থন দিয়েছে কংগ্রেস।

সূত্রের বরাতে ফ্রি প্রেস জার্নাল জানিয়েছে, রাজ্যে একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠনে টিভিকে নেতা বিজয়কে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তামিলনাড়ু কংগ্রেস। মঙ্গলবার (৫ মে) গভীর রাতে রাজনৈতিক বিষয়ক কমিটির (পিএসি) এক জরুরি বৈঠকে টিভিকে-কে সমর্থন দেওয়ার এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনীতির মাঠেও বিজয়ের চমক। ছবি: সংগৃহীত

বৈঠক শেষে কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি ভেনুগোপাল বলেন, ‘আইএনসি (ভারতীয় জাতীয় কংগ্রেস) স্পষ্টভাবে জানিয়েছে যে তামিলনাড়ুতে একটি ধর্মনিরপেক্ষ সরকারের পক্ষেই রায় এসেছে, যে সরকার সংবিধানকে অক্ষরে অক্ষরে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। আইএনসি দৃঢ়প্রতিজ্ঞ যে, বিজেপি ও তার সহচরদের কোনোভাবেই তামিলনাড়ুতে সরকার চালাতে দেওয়া হবে না।’

এবারের বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে ৫টি আসন পেয়েছে কংগ্রেস। এই পরিস্থিতিতে মঙ্গলবার (৫ মে) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সমর্থন চেয়ে কংগ্রেসের সমর্থন চেয়েছেন বিজয়। এবার কংগ্রেস তাঁকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

শোনা যাচ্ছে, কংগ্রেস সরকারে যোগ দিলে দুটি মন্ত্রী এবং কয়েকটি সরকারি বোর্ডের চেয়ারম্যানের পদ চাইতে পারে।

২০২৪ সালের ফেব্রুয়ারিতে চলচ্চিত্রাঙ্গন ছেড়ে পুরোদস্তুর রাজনীতিবিদ হিসেবে আত্মপ্রকাশ করেন থালাপতি বিজয়। গঠন করেন তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। এবার কংগ্রেসের সঙ্গে জোট গঠনের প্রস্তুতি চললেও শুরুতে তিনি আলাদা পথই বেছে নেন। কোনো বড় দলের সঙ্গে জোট না করে সরাসরি জনতার সামনে নিজেদের ভাবনা তুলে ধরেন। দীর্ঘদিন সংগঠনকে শক্তিশালী করার কাজে মন দেন। লোকসভা নির্বাচনে অংশ নেননি, কারণ মূল লক্ষ্য ছিল ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ। অবশেষে সিনেপর্দার মতো বাস্তবেও জনতার রায় পড়ে এই দক্ষিণী তারকার বক্সে।

রবিবার (১৯ জুলাই) একই দিনে চার গুণী ব্যক্তিত্বকে স্মরণ ও শুভেচ্ছা জানাতে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এদিন প্রয়াত কথাসাহিত্যিক, নাট্যকার ও নির্মাতা হুমায়ূন আহমেদের প্রয়াণ দিবস।...
দীর্ঘদিন ক্যানসারের স্টেজ ফোরে ভুগেছেন সঞ্জয় দত্ত। যে দুর্বিষহ পরিস্থিতি তিনি পার করেছেন, তারপর থেকে বরাবরই নিজেকে একজন ক্যানসারযোদ্ধা বলে থাকেন এই অভিনেতা। সম্প্রতি এক আলোচনায় ফুসফুস ক্যানসার...
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা ও সম্মাননা অর্জনের পর এবার দেশের দর্শকদের সামনে আসছে মোহাম্মদ নূরুজ্জামান পরিচালিত চলচ্চিত্র ‘মাস্তুল’। শুক্রবার (১৭ জুলাই) দেশের ৫টি আধুনিক প্রেক্ষাগৃহে মুক্তি...
হলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ক্রিস্টোফার নোলানের নতুন সিনেমা ‘দ্য ওডিসি’ আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে। সুখবর হলো, একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও ছবিটি মুক্তি পাবে। প্রায়...
বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই ম্যাচ খেলতে তাদের তেমন কোনো আগ্রহ নেই। তবে জাতীয় দলের দায়িত্বের...
গত বছরের ২৭ মে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী। আরও গ্রেপ্তার হয় তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ, শ্যুটার আরাফাত ও শরীফ। ২৪ এর ৫ আগস্টের পর একের পর এক হত্যাকাণ্ডে...
আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং পর্যায়ক্রমে সারা দেশে আন্তর্জাতিক মানের ১০টি স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
সংবাদ সম্মেলনে মেজর ফারহান মাহমুদ মোক্তাদা জানান, চক্রটি সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম-ছবি ব্যবহার করে অবৈধ সুবিধা আদায়ের অপচেষ্টা চালাচ্ছিল। গ্রেপ্তারকৃতের কাছ থেকে ১টি মাইক্রোবাস, ৭টি মোবাইল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর