সারাদেশে একযোগে রবীন্দ্রজয়ন্তী

আপডেট : ০৭ মে ২০২৬, ০৯:২৯ এএম

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হবে আগামী ২৫ বৈশাখ, অর্থাৎ ৮ মে। এ উপলক্ষে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকছে ৪ দিনব্যাপী (২৫-২৮ বৈশাখ) এক বর্ণাঢ্য আয়োজন। সহযোগিতায় রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এ আয়োজন জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এ ছাড়াও দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তাঁর সৃষ্টিকর্ম নিয়ে নানা অনুষ্ঠান পরিবেশিত হবে।

বুধবার (৬ মে) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, আগামী ৮ মে বিকেল ৫টা ৩০ মিনিটে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। এতে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

দ্বিতীয় দিন (৯ মে) বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

আয়োজনের তৃতীয় দিন (১০ মে) বিকেল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি-বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। এতে স্বাগত বক্তব্য রাখবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। ধন্যবাদ জ্ঞাপন করবেন শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন।

এদিন বিকেল ৫টা ৩০ মিনিটে জাতীয় নাট্যশালায় কবিগুরুর রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। এর আগে, বিকেল ৫টায় জাতীয় চিত্রশালার গ্যালারি-২-এ একাডেমির চারুকলা বিভাগের আয়োজনে ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হবে। এ প্রদর্শনী চলবে ২৩ মে পর্যন্ত, প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা।
 
সমাপনী দিন (১১ মে) সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা রুহুল কবীর রিজভী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক, কবি রেজাউদ্দিন স্টালিন। এদিন আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘অচলায়তন’। নির্দেশনায় আজাদ আবুল কালাম। 

বাংলাদেশ শিল্পকলা একাডেমি জানিয়েছে, রবীন্দ্রজয়ন্তীর আয়োজন সকলের জন্য উন্মুক্ত।

রবীন্দ্রনাথ-ওকাম্পোর সাক্ষাতের শতবর্ষ
আর্জেন্টিনার ছোট্ট শহর সান ইসিদ্রো। বাড়ির নাম ‘মিরালরিও ভিলা’। সেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাটালেন দু’মাস। ব্যালকনির চৌকীতে বসে তিনি নদী দেখতেন। নদীর নাম ‘রিও ডেলা প্লাটা’। দক্ষিণ গোলার্ধের...
আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 
বিশ্বকবির প্রয়াণ দিবস ২২ শ্রাবণ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজন করেছে দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। নাটক, সংগীত, নৃত্য, কবিতা ও শিশুতোষ আয়োজনে সাজানো হয়েছে এই অনুষ্ঠানসূচি। নাটক ও...
মহাকালের চেনা পথ ধরে এসেছে বাইশে শ্রাবণ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। বাংলা সাহিত্যের প্রতিটি পরতে পরতে রয়েছে কবিগুরুর ঋণ। রবির কিরণে সমৃদ্ধ হয়েছে চলচ্চিত্রও। হিন্দি, বাংলা-নানা...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর