রবীন্দ্রজয়ন্তীতে ছোটপর্দায় যেসব আয়োজন

আপডেট : ০৮ মে ২০২৬, ০৬:৫০ এএম

আজ ২৫ বৈশাখ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। আর রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে টিভি চ্যানেলের পর্দায় রয়েছে বিশেষ অনুষ্ঠান। রবীন্দ্রসংগীত, নাটক ও চলচ্চিত্রের মতো নানা আয়োজন থাকছে ছোটপর্দায়। 

বিটিভি
রাষ্ট্রীয় টিভি চ্যানেলটির পর্দায় আজ সকাল ৯টায় থাকছে বিশেষ শিশুতোষ অনুষ্ঠান। নতুন প্রজন্মের কাছে রবীন্দ্রনাথকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়াসে নির্মিত এ অনুষ্ঠান শিশুদের জন্য হয়ে উঠবে আনন্দ ও শেখার এক ভিন্ন অভিজ্ঞতা। সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘গীতবিতান’। এ ছাড়া সন্ধ্যা ৬টায় থাকছে কবিতা আবৃত্তির অনুষ্ঠান। রাত ৯টায় থাকছে রবি ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত নাটক ‘সম্পত্তি সমর্পণ’। রাত ১০টায় প্রচার হবে বিশেষ রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। গান পরিবেশন করবেন ফাহিম হোসেন চৌধুরী, বুলবুল ইসলাম, অনিরুদ্ধ সেনগুপ্ত, মেজবাউল আজম, অনিমা রায়, নির্ঝর, মেহনাজ, মহুয়া মঞ্জরি সুনন্দা ও মিলন দেব। উপস্থাপনা করেছেন তানজিনা তমা। রাত ১১টায় প্রচার হবে কবিগুরুর বিখ্যাত কাব্যনাট্য ‌‘চিত্রাঙ্গদা’। প্রেম, আত্মমর্যাদা ও নারীর আত্মপরিচয় উঠে এসেছে এই কাব্যনাট্যে।

মাছরাঙা টেলিভিশন
রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ রাত ১০টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে বিশেষ নাটক ‘সমাপ্তি’। রবীন্দ্রনাথের জনপ্রিয় ছোটগল্প ‘সমাপ্তি’ অবলম্বনে নাটকটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। অভিনয় করেছেন সাবিলা নূর ও সজল। রাত ১১টা ৩০ মিনিটে ‘তোমায় গান শোনাবো’ অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমেদ লিসা। কৌশিক শংকর দাশের উপস্থাপনায় এটি প্রযোজনা করেছেন স্বীকৃতি প্রসাদ বড়ুয়া।

রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। ছবি: বিটিভির সৌজন্যে

বৈশাখী টিভি
রবীন্দ্রজয়ন্তীতে বৈশাখী টিভি ফোক লাইভে অংশ নেবেন কণ্ঠশিল্পী বেলী আফরোজ ও শরীফ কিশোর। আজ রাত ৮টা ৩০ মিনিটে সরাসরি পারফর্ম করবেন এই দুই শিল্পী। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন আব্দুল্লাহ। উপস্থাপনায় আইনুন পুতুল। রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে আজ প্রচার হবে তিনটি সিনেমা। সকাল ১০টা ৩৫ মিনিটে প্রচার হবে ‘মিনির কাবুলিওয়ালা’। অভিনয়ে মৌসুমী হামিদ, আহমেদ রুবেল প্রমুখ। দুপুর ২টা ৩০ মিনিটে রয়েছে ‘ট্র্যাপ’। অভিনয়ে অপু বিশ্বাস, জয় চৌধুরী প্রমুখ। রাত ১২টায় দেখানো হবে ‘অনুরাগ’। অভিনয়ে রাজ্জাক, শাবানা, উজ্জ্বল, আনিস প্রমুখ।

চ্যানেল আই
রবীন্দ্রজয়ন্তীতে চ্যানেল আইয়ের পর্দায় রয়েছে নানা অনুষ্ঠান। ‘সকালের গান’ দিয়ে শুরুতে থাকবে রবীন্দ্রসংগীতের বিশেষ পর্ব। রাত ১টা ও সকাল ৯টা ৪৫ মিনিটে ফরিদুর রেজা সাগরের উপস্থাপনায় প্রচার হবে বিশেষ তৃতীয় মাত্রা ‘রবীন্দ্রনাথ প্রজন্ম থেকে প্রজন্মে’। অতিথি হিসেবে থাকছেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, দীপ্তি চৌধুরী ও নুসরাত সায়েম। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে অরুণ চৌধুরীর পরিচালনায় টেলিফিল্ম ‘স্ত্রীর চিঠি’ দেখা যাবে বিকেল ৩টা ৫ মিনিটে। এতে অভিনয় করেছেন সামিয়া অথৈ, আরেফিন জিলানী, নুর আলম নয়ন, সূচনা শিকদার, বিমল ব্যানার্জি প্রমুখ। সন্ধ্যা ৬টায় থাকছে শাইখ সিরাজের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় প্রামাণ্য প্রতিবেদন ‘ডার্টিংটনে রবীন্দ্রনাথ’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে দেখা যাবে সোহেল রানা বিদ্যুতের পরিচালনায় সংগীতানুষ্ঠান ‘আশা পূরাও তুমি এসো কাছে’। এতে গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা।

স্ত্রীর চিঠি নাটকের একটি দৃশ্য। পরিচালক: অরুণ চৌধুরী

দীপ্ত টিভি
বিশ্বকবির জন্মজয়ন্তী উপলক্ষে সকাল দীপ্ত টিভির পর্দায় আজ সকাল ৮টায় প্রচার হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘দীপ্ত প্রভাতী’র বিশেষ পর্ব। এতে অংশগ্রহণ করবেন স্বপ্নীল সজীব (গান) ও সামিউল ইসলাম পোলাক (কবিতা)। প্রযোজনায় গৌরব সরকার।

দুরন্ত টেলিভিশন
রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুরন্ত টেলিভিশনে আজ সকাল ৭টায় প্রচার হবে নাটক ‘তাসের দেশ’। রবি ঠাকুরের গান ও নাচ নিয়ে বিখ্যাত এ নাটকে অংশ নিয়েছে ছোট্ট বন্ধুদের সংগঠন ‘ফুলকি’। নির্দেশনা দিয়েছেন ওয়ার্দা রিহাব। সংগীতায়োজন করেছেন সোমা রায়। 

একই মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশের জনপ্রিয় পাঁচ ব্যান্ড—নগরবাউল, আর্ক, ওয়ারফেজ, অর্থহীন ও শূন্য। আগামী ২৩ অক্টোবর ঢাকার যমুনা ফিউচার পার্কের কার্নিভাল অ্যারেনায় অনুষ্ঠিত হবে ‘রক অ্যান রিদম ৫.০ : নো...
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
কানাডার টরন্টো শহরে বসছে বিশেষ সাংস্কৃতিক আয়োজন ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’। আগামী ১৪ নভেম্বর নর্থ-ইয়র্কের টরন্টো প্যাভিলিয়নে হবে এই অনুষ্ঠান। যেখানে মঞ্চ মাতাবেন বরণ্যে রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা...
শিল্প-সংস্কৃতিতে সমৃদ্ধ বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, বিকাশ এবং দেশ-বিদেশে তা যথাযথভাবে তুলে ধরার লক্ষ্যে ১৯৭৬ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) একটি জাতীয়...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর