বিতর্কের মুখে প্রায় ছবি, তামিলনাড়ুতে কতটা এগিয়ে বিজয়?

আপডেট : ০৪ মে ২০২৬, ০১:১৬ পিএম

দক্ষিণ ভারতীয় সিনেদুনিয়ার সুপরিচিত এক নাম থালাপতি বিজয়। মাত্র ৬৯টি ছবিতে অভিনয় করেই তিনি তামিল সুপারস্টারদের মধ্যে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি গান গাওয়ার প্রতিও তাঁর অনুরাগ রয়েছে। যদিও এখন তিনি পুরোদস্তুর রাজনীতিবিদ। বছরদুয়েক আগে আনুষ্ঠানিকভাবে পা রেখেছেন তামিলনাড়ুর রাজনীতিতে। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’র (টিভিকে) ব্যানারে। আজই ঘোষিত হবে সেই নির্বাচনের ফলাফল। সিনেদুনিয়ার মতো রাজনীতিতেও তিনি বাজিমাত করতে পারলেন কি-না, সন্ধ্যার দিকেই তা জানা যাবে। তবে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসার আগেই জেনে নেওয়া যাক তাঁর কর্মজীবন সম্পর্কে কিছু অজানা তথ্য।

জোসেফ থেকে থালাপতি বিজয়
বিজয়ের জন্ম তামিলনাড়ুর এক চলচ্চিত্র পরিবারে। তাঁর বাবা এস এ চন্দ্রশেখর একজন পরিচালক এবং মা শোভা চন্দ্রশেখর একজন প্লেব্যাক গায়িকা। ১৯৭৪ সালের ২২ জুন জন্মগ্রহণকারী এই তারকার আসল নাম জোসেফ বিজয় চন্দ্রশেখর। তিনি শিশুশিল্পী হিসেবে কর্মজীবন শুরু করেন এবং বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন। অবশেষে কেন্দ্রীয় চরিত্রে তাঁর অভিষেক হয় ‘নালায়া থিরপু’ ছবির মাধ্যমে, সেই সময় অভিনেতার বয়স ছিল মাত্র ১৮ বছর। এখন পর্যন্ত তিনি ৬৯টি চলচ্চিত্রে কাজ করেছেন। তাঁর অভিনীত সিনেমার কাহিনী প্রায়শই উঠে এসেছে আলোচনার টেবিলে। দর্শকরাও সেই চরিত্রগুলোর প্রতি অসীম ভালোবাসা প্রদর্শন করেছেন। ভক্তরা তাঁকে ভালোবেসে ‘থালাপতি বিজয়’ বলে ডাকেন।

থালাইভা সিনেমার একটি দৃশ্যে বিজয়। ছবি: সংগৃহীত

সাফল্যের সিঁড়ি
থালাপতি বিজয় দর্শকদের উপহার দিয়েছেন ‘থেরি’, ‘রাজাভিন পারভাইয়িলে’, ‘মিনসারা কান্না’, ‘বিস্ট’ ও ‘শাহজাহান’র মতো বেশকিছু সুপারহিট ছবি। ২০২৩ সালে বক্স অফিসে রেকর্ড গড়ে তাঁর ‘লিও’। এ ছাড়াও আসন্ন ছবি ‘দ্য গ্রেটেস্ট অব অল টাইম’-এ তাঁর অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে। রাজনীতিতে পা রাখার আগে তিনি ‘জন নায়গন’ নামের একটি ছবিতে অভিনয় করেছিলেন, যা তাঁর সর্বশেষ ছবি হতে যাচ্ছে বলে গুঞ্জন ছিল। তবে মুক্তির আগেই ছবিটি বিতর্কে জড়িয়ে পড়ে। চলতি বছরের শুরুতে মুক্তি পাওয়ার কথা থাকলেও, এখনও তা প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

জনসভার মঞ্চে বিজয়। ছবি: সংগৃহীত

বিতর্কে ‘জন নায়গন’
সেন্সর বোর্ডের ছাড়পত্র জটিলতায় পিছিয়ে গিয়েছিল ‘জন নায়গন’র মুক্তি, শেষপর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছিল। সম্প্রতি ছবিটি মুক্তির আগেই অনলাইনে ফাঁস হয়ে যায়। ক’দিন পরপর এটি প্রতিবাদের মুখেও পড়েছে। তবে এই অভিজ্ঞতা প্রথমবার নয়, বিজয়ের আরও অনেক ছবিই বিতর্কে জড়িয়েছে। ২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘থালাইভা’ ছবিটি ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল। ছবিটির ট্যাগলাইন ‘টাইম টু লিড’ প্রয়াত মুখ্যমন্ত্রী জে জয়ললিতার নেতৃত্বাধীন সরকারের রোষানলের শিকার হয়েছিল। অবশেষে সেই বাধা অতিক্রম করে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। একইভাবে ২০১৮ সালের ছবি ‘সরকার’ও বিতর্কের মুখে পড়েছিল। ছবিটির বিরুদ্ধে সরকারি প্রকল্পকে ভুলভাবে উপস্থাপন করার অভিযোগ উঠেছিল, ফলে বিভিন্ন রাজনৈতিক দল প্রতিবাদ জানায়।

এদিকে, চলতি বছর তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন থালাপতি বিজয় ও তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)। বিভিন্ন সমীক্ষা বলছে, প্রথমবার নির্বাচনে লড়েই টিভিকে ২০ থেকে ৩০টি আসন পেতে পারে, এমনকি কিছু সমীক্ষায় এই সংখ্যা ১৮ থেকে ২০ এবং ৯৮ থেকে ১২০ আসন পর্যন্ত পৌঁছাতে পারে বলেও আভাস রয়েছে। এখন দেখার পালা তামিলনাড়ুতে ‘কিং’ নাকি ‘কিংমেকার’ রূপে আবির্ভূত হচ্ছেন এই সুপারস্টার।

সূত্র: ইন্ডিয়া টিভি

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর