‘বাংলাদেশি অনুপ্রবেশ’ প্রসঙ্গ তুলে বিজেপির প্রশংসায় হেমা মালিনী

আপডেট : ১২ মে ২০২৬, ০১:৪৯ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়জয়কার! প্রথমবারের মতো ভারতের এই রাজ্যে ক্ষমতার মসনদে বসেছে দলটি। নির্বাচনের আগে তাদের শীর্ষ নেতাদের মুখে শোনা গেছে ‘বাংলাদেশি অনুপ্রবেশ’ অভিযোগ! এবার একই প্রসঙ্গ তুলে নরেন্দ্র মোদি-অমিত শাহকে কুর্নিশ জানালেন বর্ষীয়ান অভিনেত্রী-সাংসদ হেমা মালিনী। এবারের বিধানসভায় তৃণমূল কংগ্রেসের ভরাডুবির নেপথ্যে কোন অঙ্ক কাজ করেছে, সেই ব্যাখ্যাই যেন তুলে ধরলেন এই ‘ড্রিম গার্ল’।

সম্প্রতি সামাজিকমাধ্যম এক্সের এক পোস্টে পশ্চিমবঙ্গে পদ্মশিবিরের জয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন হেমা। বিজেপি নেতৃত্বকে কুর্নিশ জানিয়ে তিনি বলেন, ‘বিজেপির আদর্শে মোদিজি ও অমিত শাহজির অক্লান্ত পরিশ্রমের ফলেই এই অসাধারণ বিপুল জয় এসেছে। এই দুই দৃঢ়প্রতিজ্ঞ নেতা, আমাদের সীমান্তকে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী এবং জঙ্গিদের হাত থেকে সুরক্ষিত রাখতে এবং দেশের নিরাপত্তার জন্য সীমান্ত বন্ধ করতে বদ্ধপরিকর ছিলেন।’

এরপরই প্রাক্তন শাসকদল তৃণমূলের দিকে আঙুল তুলেন অভিনেত্রী। তিনি বলেন, ‘এর আগে রাজনৈতিক স্বার্থে ভোটব্যাংক তৈরির উদ্দেশে সীমান্তকে কার্যত উন্মুক্ত করে রাখা হয়েছিল। ফলে দেশবিরোধী কার্যকলাপও বৃদ্ধি পাচ্ছিল। কিন্তু আমাদের দুই মহাতারকা নেতা এক কোপেই সেই পরিস্থিতির অবসান ঘটালেন। দীর্ঘদিনের সহিংসতা, বিদ্রোহ ও আইনশৃঙ্খলার অবনতি থেমে গিয়ে এখন বাংলায় শান্তি ও উন্নয়নের আশা ফিরেছে।’ 

প্রসঙ্গত, সত্তর-আশি দশকে বলিউডে তুমুল জনপ্রিয় ছিলেন অভিনেত্রী হেমা মালিনী। পরবর্তী সময়ে যোগ দেন বিজেপির রাজনীতিতে। বর্তমানে তিনি উত্তরপ্রদেশের মথুরা আসন থেকে লোকসভার সদস্য।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর