‘ধর্ষণ কিংবা শিশুমৃত্যু নিয়েও যদি একই রকম ক্ষোভ দেখাতো...’, আফসোস ফারিয়ার

আপডেট : ১৪ মে ২০২৬, ০৫:২৬ পিএম

কতশত ঘটনা! নতুন নতুন ইস্যু। সামাজিকমাধ্যমে প্রায় প্রতিদিনই নিত্যনতুন বিষয়ে সমালোচনায় মেতে উঠেন নেটিজেনরা। যদিও সেসবের অধিকাংশ কতটা অর্থপূর্ণ বা যুক্তিযুক্ত—তা এক প্রশ্ন বটে! এবার তেমনই এক বিষয়কে কেন্দ্র করে আফসোস প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেত্রী। যেখানে অন্যের ব্যক্তিজীবন নিয়ে সমালোচনাকারীদেরকে একহাত নিয়েছেন তিনি।   

ফারিয়া লেখেন, ‘গত ২৪ ঘণ্টায় অন্যদের ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের যে রকম প্রতিবাদ, ক্ষোভ আর আলোচনা দেখলাম, সেই একই তীব্রতা যদি ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনা নিয়েও দেখাতো, কিংবা ৫০ হাজারের বেশি শিশু হামে আক্রান্ত হওয়া, ৪০০-এর বেশি শিশুর মৃত্যুর বিষয়টি নিয়েও দেখাতো—তাহলে দেশ ও জাতির সত্যিকার অর্থে কিছু উপকার হতো।’

সামাজিকমাধ্যমে এরইমধ্যে শবনম ফারিয়ার এই পোস্ট ভাইরাল হয়েছে। তাঁর পোস্টটি অনুরাগীদের অনেকে শেয়ার করেছেন।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে ছোটপর্দা বা চলচ্চিত্রে কম কাজ করছেন শবনম ফারিয়া। কারণ, মানসম্পন্ন বা ভালো চিত্রনাট্যের অপেক্ষা। অভিনেত্রীর স্পষ্ট কথায়, ‌‘ভালো স্ক্রিপ্ট ছাড়া কাজ করছি না। এর সুবিধা হচ্ছে দর্শক জানবেন—আমি যে কাজটি করবো, তা অবশ্যই ভালো কাজ, গড়পড়তা কিছু হওয়ার সম্ভাবনা নেই। অভিনয় কম করি বলে এই পরিবেশন, শুটিং সবকিছু মিস করি। তবুও আমি সিদ্ধান্তে অটল ভালো কাজ ছাড়া করছি না।’

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর