রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৩০ পিএম

নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’র সাফল্যের পেছনে অন্যতম অবদান রেখেছিল সিনেমাটির গান। মুক্তির আগে হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বাসুদেব দাস বাউলের ‘আটটা বাজে দেরি করিস না’ ও মেঘদলের ‘হাওয়া’ নিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করেছিল এ সিনেমার টিম। গানগুলো ছড়িয়ে পড়েছিল মানুষের মুখে মুখে। এবার আসন্ন ঈদুল আজহার মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘রইদ’র প্রচারেও একইভাবে এগোচ্ছেন এই নির্মাতা।  

শুক্রবার (২২ মে) বিকেল ৪টায় রাজধানী ঢাকার রবীন্দ্র সরোবরে সিনেমাটির গান নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট ‘রইদের গান’। এতে পারফর্ম করবে ব্যান্ড মেঘদল, বেঙ্গল সিম্ফনি, সহজিয়া ও সোহাগস ফ্রিকোয়েন্সি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক শিমুল চন্দ্র বিশ্বাস। 

তিনি বলেন, ‘আমরা অনেকদিন ধরেই রইদের গান শিরোনামে কয়েকটি কনসার্ট আয়োজনের পরিকল্পনা করছিলাম, নানা ব্যস্ততা ও কিছু অনিবার্য কারণে সেগুলো বাস্তবায়ন করা সম্ভব হয়নি। অবশেষে আমরা সবাই একসঙ্গে রবীন্দ্র সরোবরে দর্শকদের জন্য বিশেষ একটি আয়োজন নিয়ে হাজির হচ্ছি। এই কনসার্টে থাকবে গান, আড্ডা আর দারুণ কিছু মুহূর্ত। যাঁরা আমাদের গান ভালোবাসেন, সবসময় পাশে থেকেছেন, তাঁদের সঙ্গে সরাসরি দেখা হওয়ার সুযোগও তৈরি হবে। আমরা চাই সবাই পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে আসুন, একসঙ্গে সুন্দর একটা সময় কাটাই। আশা করছি, রইদের গান শুধু একটি কনসার্ট নয়, এটি হবে সবার জন্য স্মরণীয় এক সংগীত সন্ধ্যা।’
  
রইদ সিনেমার অন্য একটি দৃশ্যে মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। পরিচালক: মেজবাউর রহমান সুমন

এরইমধ্যে প্রকাশ পেয়েছে রইদ সিনেমার তিনটি গান। ‘রইদে আইলা গা জুড়াইতে’ শিরোনামের গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ড সহজিয়া’র ভোকালিস্ট রাজীব আহমেদ রাজু। সংগীত পরিচালনা করেছেন রাশীদ শরীফ শোয়েব। গত ৭ মে প্রকাশ পেয়েছে সদ্য প্রয়াত পশ্চিমবঙ্গের কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’ শিরোনামের গানটি। মাতান চাঁদ গোঁসাইয়ের লেখা এই গানের নতুন সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। সবশেষ ১৫ মে প্রকাশ পেয়েছে সিনেমাটির আরেকটি গান, শিরোনাম ‘রহে না’। গানটি গেয়েছে মেঘদল।

রইদ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, নাজিফা তুষি, গাজী রাকায়েত প্রমুখ। সাধু, তার পাগল স্ত্রী এবং তাদের বাড়ির পাশের তালগাছকে ঘিরে আবর্তিত এ সিনেমার গল্পে আদতে আদম ও হাওয়ার আদিম আখ্যানকেই খোঁজার চেষ্টা করেছেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। তাঁর সঙ্গে যৌথভাবে গল্প লিখেছেন সেলিনা বানু মনি। চিত্রনাট্য লিখেছেন মেজবাউর রহমান সুমন, জাহিন ফারুক আমিন, সিদ্দিক আহমেদ ও সুকর্ণ শাহেদ ধীমান।

কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রইদ। এর আগে, গত ফেব্রুয়ারিতে নেদারল্যান্ডসের ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারডামে সিনেমাটির আন্তর্জাতিক প্রিমিয়ার হয়। এ ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি নির্বাচিত হয়েছে।

আবারও চলচ্চিত্রের গানে পাওয়া গেল গীতিকার, অভিনেতা ও নির্মাতা মারজুক রাসেলকে। ইয়ামিন ইলান পরিচালিত ‘ঝামেলা’ সিনেমায় ব্যবহার করা হচ্ছে তাঁর লেখা ও সুর করা জনপ্রিয় গান ‘সদরঘাটের পান’। গানটিতে কণ্ঠ...
আজ ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্ণাঢ্য আয়োজন সাজিয়েছে দেশের টেলিভিশন চ্যানেলগুলো। ইনডিপেনডেন্ট ডিজিটালে রইলো সেই খোঁজ—
জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উদ্যাপন উপলক্ষে মুনসুন কালচারাল অ্যালায়েন্সের উদ্যোগে মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত হলো ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক কনসার্ট।  আয়োজকরা জানান, জুলাই আন্দোলনে...
বাংলাদেশের প্রথম চলচ্চিত্র হিসেবে মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা পেয়ে ইতিহাস গড়েছে রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। উৎসবের ‘অরিজোন্তি’ বিভাগে প্রতিযোগিতা করবে...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর