কলকাতার শুটিংপাড়া রণক্ষেত্র, ডিম-পাথর নিক্ষেপে আহত অনেকে

আপডেট : ০৫ জুন ২০২৬, ১২:৫২ পিএম

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পর থেকেই টলিউডের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব ও কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ইতিমধ্যে কয়েকটি সংগঠনের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সেই দ্বন্দ্বকে কেন্দ্র করে ম্যানেজার গিল্ডে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা বৃহস্পতিবার (৪ জুন) সহিংস রূপ নেয়।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, টেকনিশিয়ান স্টুডিও ও টালিগঞ্জ এলাকায় ডিম, পাথর ও ইট নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে রিজেন্ট পার্ক থানার পুলিশ মোতায়েন করা হয়।

গত ৩ জুন টেকনিশিয়ান স্টুডিওতে অনুষ্ঠিত এক বৈঠকের পর টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী জানান, টলিউড ফেডারেশন নামে আলাদা কোনো সংগঠন থাকবে না। দিল্লি থেকে কো-ফেডারেশনের মাধ্যমে ইন্ডাস্ট্রির কার্যক্রম পরিচালিত হবে। একই বৈঠকে ফেডারেশনের ম্যানেজার গিল্ডের সম্পাদক মহম্মদ হাসান ও সহ-সম্পাদক নিরুপম দে বাবাইকে পদ ছাড়ার কথাও বলা হয়।

এরপর বৃহস্পতিবার দ্বিতীয় দফার বৈঠকের আগে ফেডারেশন দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ মহম্মদ হাসান ও নিরুপম দে বাবাইয়ের সমর্থনে অবস্থান নেয়, অন্য পক্ষ তাঁদের অপসারণের দাবিতে সরব হয়।

পাপিয়া অধিকারীর দাবি, সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল। তাঁদের সরিয়ে দেওয়া হলে ইন্ডাস্ট্রির পরিবেশ আরও ভালো হবে। এ জন্য ‘ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট’—এই নীতিতে কাজ করার কথাও জানান তিনি।

এদিকে, টালিগঞ্জের মাঠে ২৬টি গিল্ডের প্রায় দুই হাজার সদস্য জড়ো হন। কো-ফেডারেশনের নতুন কাঠামোয় কয়েকজন সদস্যকে বাদ দেওয়ার প্রতিবাদে একাংশ বিক্ষোভ শুরু করেন। তাঁরা পাপিয়া অধিকারী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার দাবি জানান।

অভিযোগ, এ সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে ডিম, পাথর ও ইট ছোড়া হয়। আহত হন অনেকে। পাশাপাশি ‘চোর’ স্লোগানও দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কেউ নিজেদের পাপিয়া অধিকারীর সমর্থক বলে দাবি করেন, আবার কেউ অভিযোগ করেন, বিরোধীপক্ষের অনেকে গিল্ডের সদস্যই নন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কলকাতায় দুই বাংলার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কিছু লোক হেনস্তা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী, অভিনেত্রী রোবেনা রেজা জুঁই। সামাজিকমাধ্যম...
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে...
কিছু দিন আগে পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি শো চলাকালীন মঞ্চ থেকে কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও বিতর্কে শো–মঞ্চ। এবার প্রতিকূল...
দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি। শেয়ার করা...
ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে অংশ নিতে মুম্বাইয়ের চৈত্যভূমিতে কয়েকজন একত্রিত হয়েছিলেন। সেখান থেকেই ফাহাদকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পুলিশের হামলায় কয়েকজন আহত হয়েছেন বলেও শোনা যাচ্ছে।...
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যে নারীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ছড়িয়েছে, সেই নারীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে...
মাগুরার মহম্মদপুর উপজেলার মৌশা গ্রামে পুকুরের পানিতে ডুবে আপন চাচাতো দুই বোনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে।
গাড়ি চালানোর জ্বালানি হিসেবে ব্যবহৃত কমপ্রেসড ন্যাচারাল গ্যাস (সিএনজি) বা প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ানোর দাবি জানিয়েছে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন।
লোডিং...

এলাকার খবর