পশ্চিমবঙ্গ বিধানসভা: তারকাদের কে জিতলেন, কে হারলেন

আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৩০ পিএম

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার ইতিহাস গড়ে ভারতের সেই রাজ্যে প্রথমবার সরকার গঠন করছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই নির্বাচনে বিভিন্ন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একঝাঁক টলিউড তারকা। 

সোমবার (৪ মে) দুপুরের পর থেকেই প্রকাশ্য আসতে থাকে বিভিন্ন কেন্দ্রের ফলাফল। শেষে হেভিওয়েট তারকা প্রার্থীদের কেউ কেউ শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, আবার কারও গলায় উঠেছে বিজয়ের মালা।

বিধানসভা নির্বাচনে এবার চমক দেখিয়েছেন বিজেপির তারকা প্রার্থী তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ। হাওড়ার শিবপুর কেন্দ্রে প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী রানা চট্টোপাধ্যায়ের চেয়ে ১৬,০৫৮ ভোট বেশি পেয়ে জয়লাভ করেন তিনি। এর আগে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হলেও এবার নিজের ঘাঁটিতে প্রত্যাবর্তন করেছেন বিজেপির এই তারকা প্রার্থী।

নদীয়ার করিমপুর কেন্দ্রে শুরুতে এগিয়ে থাকলেও শেষপর্যন্ত জয় ধরে রাখতে পারেননি সোহম চক্রবর্তী। বিজেপি প্রার্থী সমরেন্দ্রনাথ ঘোষের কাছে তিনি পরাজিত হন। 

হিরণ চ্যাটার্জি। ছবি: সংগৃহীত

বিজেপির তারকা প্রার্থীদের মধ্যে বড় জয় পেয়েছেন অভিনেতা হিরণ চ্যাটার্জি। হাওড়ার শ্যামপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী নদেবাসী জানাকে ২২ হাজারের বেশি ভোটে হারিয়ে জয়ী হয়েছেন এই অভিনেতা।

বরানগর কেন্দ্রেও হতাশা ছাড়া কিছুই নেই তৃণমূলের ভাগ্যে! সেখানে দলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে বড় ব্যবধানে হারান বিজেপির সজল ঘোষ। 

ব্যারাকপুর কেন্দ্রে তৃণমূলের হয়ে লড়াইয়ে ছিলেন নির্মাতা রাজ চক্রবর্তী। তবে বিজেপির কৌস্তুভ বাগচীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন তিনি। এর মাধ্যমে রাজনীতির মাঠে দ্বিতীয়বারের মতো হারের স্বাদ পেলেন এই তারকা।

শর্বরী মুখোপাধ্যায়। ছবি: সংগৃহীত

এবার যাদবপুরে বিজেপির তারকা প্রার্থী শর্বরী মুখোপাধ্যায়ের ‘জেতা’ নিয়ে অনেকেই সন্দিহান ছিলেন। তবে শেষপর্যন্ত তৃণমূল প্রার্থী দেবব্রত মজুমদার ও বামপ্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যকে টেক্কা দিয়ে ২৩ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন শর্বরী।

সোনারপুর দক্ষিণে তৃণমূল-বিজেপির দুই তারকা প্রার্থীর মধ্যে ছিল হাড্ডাহাড্ডি লড়াই। অবশেষে সেখানে লাভলি মৈত্রকে ৩৫ হাজার ৭৮২ ভোটের মার্জিনে পরাজিত করেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়।

টালিগঞ্জ কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। দীর্ঘদিন সিনেদুনিয়ায় ব্রাত্য থাকলেও ৬ হাজার ভোটের ব্যবধানে ঠিকই শেষ হাসি হাসলেন পাপিয়াই।

অগ্নিমিত্রা পাল। ছবি: সংগৃহীত

আসানসোল দক্ষিণে তৃণমূল প্রার্থী তাপস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয় পেয়েছেন বিজেপির তথা ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পাল। ভোটের ব্যবধান ছিল ৪০ হাজারেরও বেশি।

গায়ক ইন্দ্রনীল সেন পরপর দু’বার তৃণমূল থেকে চন্দননগর বিধানসভা কেন্দ্রে জয় পেয়ে বিধায়ক হয়েছিলেন। তবে এবারের নির্বাচনে বিজেপি প্রার্থী দীপাঞ্জনকুমার গুহর কাছে ১২ হাজারেরও বেশি ভোটে হেরে ‘হ্যাটট্রিক’ হাতছাড়া হলো তাঁর।

গতবারের বিধানসভা নির্বাচনে রাজারহাট-গোপালপুর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছিলেন গায়িকা অদিতি মুন্সী। এবারও সেই কেন্দ্রে তৃণমূলের ‘বাজি’ ছিলেন তিনি। তবে শেষপর্যন্ত পদ্মপ্রার্থী তরুণজ্যোতি তিওয়ারির কাছে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে পরাস্ত গায়িকা।

বিশ্বের অন্যতম জনপ্রিয় মার্কিন টিভি সিরিজ ‘ব্রেকিং ব্যাড’-এ অভিনয় করে খ্যাতি অর্জন করা মার্কিন অভিনেতা আরজে মিটি মারা গেছেন। পর্দায় ক্যান্সার আক্রান্ত এক স্কুল শিক্ষক থেকে মাদক উৎপাদন ও বিপণনে...
ভারতীয় চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা  নানা পাটেকর মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে গোয়ায় নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
১০২ ডিগ্রি জ্বরে আক্রান্ত স্ত্রীর কাছে রাত ৪টার দিকে পরোটা-মাংস খাওয়ার আবদার এবং তা বানিয়ে খাওয়ানোর ঘটনাকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা মুকিত জাকারিয়া।...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর