হয়ে গেল মধুমিতার বাগদান

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৬, ০৫:০৫ পিএম

দীর্ঘদিনের প্রেমিক দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার। রোববার বাগদানের সেই আবেগঘন মুহূর্তের ঝলক সামাজিক মাধ্যমে ভাগ করে নেন তিনি।

শেয়ার করা ছবিতে দেখা যায়, একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা ও দেবমাল্য। পরে হাতে থাকা আংটি দেখিয়ে ক্যামেরার সামনে পোজ দেন দুজন। ছবির ক্যাপশনে এক শব্দেই নিজের অনুভূতি প্রকাশ করেন অভিনেত্রী, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার প্রকৌশলী। ব্যক্তিগত জীবনে তিনিও ভ্রমণপ্রিয়, যা মধুমিতার সঙ্গে তাঁর মিলের আরেকটি দিক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে অনুষ্ঠিত হবে তাঁদের বিয়ের মূল অনুষ্ঠান। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে আয়োজন করা হবে বিবাহোত্তর সংবর্ধনা। বিয়ের দিন ঐতিহ্যবাহী পোশাকেই সাজবেন বর-কনে।

উল্লেখ্য, এটি মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে। এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ বিরতির পর বন্ধু দেবমাল্য চক্রবর্তীর হাত ধরে নতুন জীবনের পথে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

প্রকাশ পেল নির্মাতা রায়হান রাফীর মুক্তি প্রতীক্ষিত সিনেমা ‘আন্ধার’-এর একঝলক। যেখানে নজর কেড়েছেন অভিনেতা সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। এর আগে, প্রকাশ পেয়েছিল এ সিনেমার অভিনয়শিল্পীদের ফার্স্টলুক, যা...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
মার্কেন্টাইল ব্যাংকের বিরুদ্ধে বিপুল অর্থ লোপাট ও গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। বাংলাদেশ ব্যাংকের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকের ক্যালেন্ডার ও ডায়েরি কেনার নামে প্রায় দুইশো কোটি টাকা...
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. সায়ীদ মেহবুব উল কাদির। তিনি একই প্রতিষ্ঠানের চক্ষু বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন...
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের এক ছোট দ্বীপপুঞ্জ, যেখানে মানুষ থাকেন মাত্র সাড়ে তিন হাজারের মতো। সেই ফকল্যান্ড দ্বীপপুঞ্জ আবার বিশ্ব রাজনীতির আলোচনায় চলে এসেছে। চার দশক আগে এই দ্বীপ নিয়েই যুদ্ধ...
চলতি বছর দেশের জ্বালানি আমদানিতে বাড়তি খরচ হতে পারে ৩৫ হাজার কোটি টাকা। এই বাড়তি ব্যয় দেশের বাণিজ্য ঘাটতি ও মূল্যস্ফীতির চাপ বাড়ানোর পাশাপাশি টাকার ওপরও চাপ তৈরি করতে পারে। আমদানিনির্ভর জ্বালানি...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর