যুক্তরাষ্ট্র নয়, ঢাকাতেই হয়েছে বুবলীর কন্যাসন্তান

আপডেট : ০৭ জুন ২০২৬, ০৩:০৯ পিএম

দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী জানিয়েছেন, তিনি দ্বিতীয়বারের মতো মা হয়েছেন। তবে খবর প্রকাশের পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে অন্য একটি বিষয়—সন্তানের জন্ম কোথায় হয়েছে?

চলচ্চিত্র অঙ্গনে কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল, আগের সন্তানের মতো এবারও হয়তো যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দিতে গেছেন বুবলী। কারণ ২০২০ সালে তাঁর প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয়েছিল যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। সেই অভিজ্ঞতা থেকেই অনেকের ধারণা ছিল, এবারও তিনি দেশের বাইরে রয়েছেন।

কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে, পুরো মাতৃত্বকালীন সময় ঢাকাতেই ছিলেন বুবলী। ঘনিষ্ঠ সূত্রগুলোর দাবি, যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাজধানীতেই স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন তিনি। ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে জনসমক্ষে আসাও প্রায় বন্ধ করে দেন।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, গুলশান বা পান্থপথের কোনো হাসপাতালে নয়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। হাসপাতালের নাম প্রকাশ না করা হলেও হাসপাতাল-সংশ্লিষ্ট একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

গত শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সুখবরটি জানান বুবলী। তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।’ পোস্টের সঙ্গে প্রকাশ করা ফটোকার্ডে উল্লেখ করা হয়, গত ১১ মে জন্ম হয়েছে তাঁর মেয়ের। নাম রাখা হয়েছে শারলিন খান।

বুবলীর হঠাৎ আড়ালে চলে যাওয়াও কয়েক মাস ধরে আলোচনার বিষয় ছিল। বছরের শুরু থেকে তাঁকে সিনেমার প্রচারণা, সংবাদ সম্মেলন কিংবা বিভিন্ন অনুষ্ঠানেও দেখা যায়নি। এমনকি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘প্রেশার কুকার’ ছবির প্রচারণাতেও অনুপস্থিত ছিলেন তিনি। তখন অনেকেই ধারণা করেছিলেন তিনি দেশের বাইরে আছেন। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছিলেন।

তবে বুবলী এ নিয়ে কোনো মন্তব্য করেননি। এমনকি গত বছরের অক্টোবর থেকেই তাঁর মা হওয়ার খবর ঘনিষ্ঠ মহলে জানা থাকলেও তিনি বিষয়টি ব্যক্তিগত বলে এড়িয়ে গেছেন।

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাক। আজ তাঁকে হারানোর ৯ বছর পূর্ণ হলো। ২০১৭ সালের এই দিনে চিরঘুমের দেশে পাড়ি দেন অভিনেতা। আজ মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ...
শাকিব খান ও নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমাকে ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। বিশেষ করে নায়িকা কে হচ্ছেন—এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা জল্পনা। সেই তালিকায় বারবার উঠে...
‘বরবাদ’ সিনেমার ব্যবসায়িক সাফল্যের পর আবারও এক হচ্ছেন পরিচালক মেহেদী হাসান হৃদয় ও ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। নতুন এই সিনেমাকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক...
ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে আলোচনার জন্ম দেওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত সিনেমা ‘রকস্টার’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। আগামী ২২ জুলাই রাত ১২টা (২৩ জুলাই থেকে) সিনেমাটি...
দেশের অর্থনীতির মূল হৃৎস্পন্দন বলা হয় চট্টগ্রাম সমুদ্রবন্দরকে। আমাদের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগই পরিচালিত হয় এই এক বন্দর দিয়ে। কিন্তু সম্প্রতি এই চট্টগ্রাম বন্দর ঘিরে তৈরি হয়েছে বড় এক আলোচনা ও...
প্রযুক্তিগত উন্নয়নের জন্য ৩০টি ব্যাংকের কিউ ক্যাশের বিভিন্ন সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে এটিএম, সিআরএম, তহবিল স্থানান্তর, বি/এফ/টি/এন, সহ বিভিন্ন লেনদেন করতে পারছেন না গ্রাহকরা। এসব সেবা বন্ধের...
শরীয়তপুরের জাজিরায় খেলনা বল মনে করে ককটেল হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে মো. কামরুল বেপারী নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পদ্মা সেতু দক্ষিণ থানাধীন পূর্ব নাওডোবা...
‘পাঁচ, পাঁচ-ই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ’—মোবাইলে এমন কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ার পর লক্ষ্মীপুর জেলা যুব অধিকার পরিষদের বহিষ্কৃত সভাপতি ফারুক হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে জেলা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর