‘যে পরিমাণ বুলিং আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন...’, বিস্ফোরক প্রভা

আপডেট : ১৬ জুন ২০২৬, ০৩:৫১ পিএম

সামাজিকমাধ্যমে বেশ সক্রিয় ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি তিনি প্রেমে পড়ার ইঙ্গিতপূর্ণ একটি পোস্ট দিয়েছিলেন! এরপরই তাঁর সেই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। এবার এই আবহের মধ্যেই একটি ভিডিওবার্তা দিয়েছেন অভিনেত্রী। যেখানে তিনি সাইবার অপরাধী ও বুলিংকারীদের বিরুদ্ধে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিয়েছেন।

ভিডিওবার্তার শুরুতে প্রভা জানান, দীর্ঘদিন ধরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়ে তিনি কথা না বললেও নিজের দায়িত্ববোধের জায়গা থেকে এখন আর চোখ বন্ধ করে থাকা সম্ভব নয়। ফলে ‘জ্বালাময়ী সত্য’ প্রকাশ্যে এনেছেন তিনি।

অনলাইনে যারা অন্যদের ট্রল ও বুলি করেন, তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন তোলে এই অভিনেত্রী বলেন, ‘আপনারা আপনাদের নিজের যোগ্যতা, নিজের স্থান, নিজের সৌন্দর্য, নিজের কোয়ালিফিকেশন—এই সবকিছুর প্রতি ইনসিকিউরিটি (নিরাপত্তাহীনতা) থাকার জন্যই তো মানুষকে মক (কটূক্তি) করেন। যারা মানুষের ব্যাপারে এত অ্যাগ্রেসিভলি জাজ (আক্রমণাত্মকভাবে মূল্যায়ন) করে, বুলি করে এবং সোশ্যাল মিডিয়ায় ভার্বাল অ্যাবিউজ (কথার অত্যাচার) করে, তারা আসলে নিজেদেরকে নিয়ে স্যাটিসফাইড (সন্তুষ্ট) না এবং তারা দুঃখী। কিন্তু যারা ইনসিকিউর, তারাই ম্যাক্সিমাম টাইমে সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে সেলিব্রিটি বা আর্টিস্টদের বুলি করে।’

সাদিয়া জাহান প্রভা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার যন্ত্রণা প্রকাশ করে প্রভা বলেন, ‘আমাকে বুলিং করা হচ্ছে প্রায় ১৬ বছর ধরে। আপনারা আমাকে বুলিং করে মজা পান, এতে আপনাদের পৈশাচিক আনন্দ হয়, তা আমি বুঝি। কিন্তু ঠিক যতটুকু আমাকে বুলিং করছেন, তার যদি ৫০ পার্সেন্ট আমাকে (ভিকটিমকে) করে বাকি ৫০ পার্সেন্ট ক্রিমিনালটাকে খুঁজে বের করে মক করতেন, ওকে নিয়ে লেখালেখি করতেন, ওর চেহারাটা বারবার মানুষের সামনে আনতেন যে ও একজন ক্রিমিনাল, তাহলে পরিস্থিতি এমন হতো না।’

সমাজব্যবস্থায় ‘ভিকটিম ব্লেমিং’ সংস্কৃতির তীব্র সমালোচনা করে এই অভিনেত্রী বলেন, ‘যেমন আমরা এখন ধর্ষণকারীদের ছবি দিই বা একটা সময় অ্যাসিড নিক্ষেপকারীদের শাস্তি দিতাম, বিশাল পেনাল্টি দেওয়া হচ্ছে। ঠিক তেমনি যারা আরেকটা মানুষের ক্ষতি করে, তাদের সম্মতি ছাড়া ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি ডিসক্লোজ করে, তা গুরুতর অপরাধ। কিন্তু আপনারা সেই মানুষদের বুলিং না করে দিনকে দিন ভুক্তভোগীকে বুলিং করছেন।’

সাদিয়া জাহান প্রভা। ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনলাইন ট্রলকারীদের কড়া সমালোচনা করে প্রভা বলেন, ‘আপনাদের ইনসিকিউরিটি, বিউটি, কোয়ালিফিকেশন বা ইনকাম সোর্স নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু যে পরিমাণ বুলিং আপনারা আমাকে করেছেন, তার অর্ধেকও যদি ক্রিমিনালকে করতেন, তাহলে পৃথিবীতে তন্ময়দের জন্ম হতো না। একটা ৩৫ বছর বয়সী ছেলেও কোনো মিডলাইফ ক্রাইসিসের মধ্যে নাই, ইয়াং এনাফ। ও চাইলে যে কাউকে ডেট করতে পারত। কিন্তু এই পারভারশন (বিকৃত মানসিকতা) ওর মধ্যে জন্ম নিয়েছে, কারণ আমরা সঠিক অপরাধীকে চিহ্নিত করে তার অপরাধ নিয়ে কথা বলতে পারছি না।’

সবশেষে অভিনেত্রী বলেন, ‘আমাদের সমাজে আগামী প্রজন্মের জন্য চাইল্ডহুড ট্রমা দূর করা এবং সঠিক প্যারেন্টিং নিয়ে সচেতনতা প্রয়োজন। কিন্তু যখন একজন অপরাধীকে আড়াল করে প্রতিনিয়ত ভিকটিমকে (ভুক্তভোগী) মানসিকভাবে নির্যাতন করা হয়, তখন সমাজ আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়।’ 

ফলে ভুক্তভোগীকে দোষারোপ না করে প্রকৃত অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানান প্রভা।

প্রভা মনে করেন, শিল্পী পরিচয় কখনও লজ্জার বিষয় হতে পারে না। বরং যে পরিচয় একজন মানুষকে সম্মান, যশ, খ্যাতি, অর্থ ও মানুষের ভালোবাসা এনে দিয়েছে, সেই পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। সোমবার (৩১...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
জীবনের নতুন অধ্যায়ে পা রেখেছেন জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। মাস তিনেক ধরে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি তাঁর এই চাকরির খবর প্রকাশ্যে আসতেই আলোচনায় জাতীয় চলচ্চিত্র...
অনন্ত ভালোবাসা’র তুর্কি নাম ‘কারা সেভদা’। এটি একটি রোমান্টিক ধারাবাহিক, যার মূল বিষয়বস্তু হচ্ছে শ্রেণিবৈষম্যের ভেতর গড়ে ওঠা এক গভীর, কিন্তু করুণ প্রেম। জানা যায়, দীপ্ত টিভিতে সিরিজটি প্রচার হচ্ছে...
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর