চলে গেলেন ‘দ্য রিং’খ্যাত ডেভি চেজ

আপডেট : ১৮ জুন ২০২৬, ০১:৪২ পিএম

‘দ্য রিং’খ্যাত জনপ্রিয় হলিউড অভিনেত্রী ডেভি চেজ মারা গেছেন। মঙ্গলবার (১৬ জুন) লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরপারে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর।

বুধবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজকে অভিনেত্রীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ম্যানেজার জন রায়ান জুনিয়র। তিনি জানান, মস্তিষ্কজনিত রোগে আক্রান্ত হওয়ার পর রক্তের ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে পড়ায় ডেভির মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে তিনি তীব্র অপুষ্টিজনিত সমস্যায় ভুগছিলেন। 

দীর্ঘ ১৫ বছর ধরে ডেভি চেজের ম্যানেজারের দায়িত্বে থাকা জন রায়ান বলেন, ‘ও দারুণ একজন মানুষ ছিল। বিড়াল ভালোবাসত। ও নিজেকে একটু গুটিয়ে রাখতে পছন্দ করত। হলিউডের চাকচিক্যময় জীবন থেকে দূরে থাকা ওর পছন্দ ছিল। বড় স্টুডিওর সিনেমার চেয়ে ও স্বাধীন চলচ্চিত্রে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করত। অভিনয়কে ভালোবাসলেও কখনও তারকাখ্যাতির পেছনে ছোটেনি।’

ডেভি চেজের অভিনয়জীবন শুরু হয়েছিল শিশুশিল্পী হিসেবে। মাত্র ৪ বছর বয়সে থিয়েটারের মাধ্যমে অভিনয়জীবন শুরু করেন তিনি। মাত্র ৭ বছর বয়সে জনপ্রিয় মার্কিন সিটকম ‘সাবরিনা দ্য টিনএজ উইচ’র মাধ্যমে হলিউডে পা রাখেন। ২০০১ সালে ‘ডনি ডার্কো’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন তিনি।

তবে ২০০২ সালে বিশ্বজুড়ে আলোড়ন তোলা জাপানি ক্লাসিক সিনেমার আমেরিকান রিমেক ‘দ্য রিং’-এ অভিনয় করে রাতারাতি তারকাখ্যাতি পান এই অভিনেত্রী। টেলিভিশন স্ক্রিন থেকে হামাগুড়ি দিয়ে বেরিয়ে আসা সেই ভয়ংকর ভূত ‘সামারা মর্গান’ চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলেছিলেন তিনি। এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে ‘এমটিভি মুভি অ্যাওয়ার্ডস’-এ সেরা খলঅভিনেতার পুরস্কার লাভ করেন।

প্রসঙ্গত, ২০১৫ সালে অভিনয় থেকে অবসর নেন ডেভি চেজ। তাঁর অকাল প্রয়াণে হলিউডের সহকর্মী থেকে শুরু করে গোটা বিশ্বের ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানের পর থেকেই ‘ফ্যাসিবাদের দোসর’ তকমায় নানা জটিলতায় পড়তে শুরু করেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। তাঁর দাবি, সাম্প্রতিক সময়ে কেউ তাঁকে অভিনয়ের জন্য ডাকছে না। বিভিন্ন জায়গায় তাঁকে...
ভারতে প্রশ্নফাঁস নিয়ে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও নিয়ে এবার তোপ দাগলেন বিজেপি সাংসদ তথা অভিনেত্রী কঙ্গনা রনৌত। আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করে...
মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের এটি চতুর্থ সিনেম। ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় যথারীতি স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। আর তাঁর নায়িকা...
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের অবশেষে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে। দীর্ঘদিন ধরেই তার বাংলাদেশে কাজ করার গুঞ্জন শোনা যাচ্ছিল, তবে নানা কারণে তা বাস্তবায়িত হয়নি। এবার সেই...
গভীর সমুদ্র বন্দরসহ কয়েকটি উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকাল ১০টা ৫২ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার...
মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের ভারতের প্রায় ৫০০ গজ অভ্যন্তরে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ রোববার ভোররাতের দিকে ভারতের মাগুরুলী এলাকায় এ ঘটনা ঘটে।
জুলাই আন্দোলন দমনে তথ্যপ্রবাহ বন্ধে তৎকালীন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ২০২৪ এর ১৬ জুলাই ফোন করে ইন্টারনেট স্লো করার নির্দেশ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক...
সিলেটে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপর্সগ নিয়ে নতুন করে এক তরুণী ও দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা ১২৫ জন। একই সময় ১৮ জনের হামে আক্রান্ত...
লোডিং...

এলাকার খবর