ছোটদের মনে রাজত্ব করা ‘ডোরেমন’ এবার বড়পর্দায়

আপডেট : ২০ জুন ২০২৬, ০৫:০৪ পিএম

দীর্ঘ দুই দশক ধরে ছোটদের মনে রাজত্ব করছে জনপ্রিয় কার্টুন ফ্র্যাঞ্চাইজি ‘ডোরেমন’। নোবিতা, শিজুকা, জিয়ান ও সুনিওকে নিয়ে নীল রঙের রোবট বিড়াল এবার আসছে বড়পর্দায়। অ্যানিমে ও কার্টুন ভক্তদের জন্য এ যেন এক ঐতিহাসিক মুহূর্ত।

চলতি বছরের ২ অক্টোবর ভারতের প্রেক্ষাগৃহে হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় বাণিজ্যিকভাবে মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত অ্যানিমে চলচ্চিত্র ‘ডোরেমন দ্য মুভি: নিউ নোবিতা অ্যান্ড দ্য ক্যাসেল অব দ্য আন্ডারসি ডেভিল’।

ডোরেমন সিরিজের মূল স্রষ্টা ফুঝিকো এফ ফুঝিওর মূল কাহিনির ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে সিনেমাটি। গল্পের কেন্দ্রে রয়েছে সমুদ্রের গভীর তলদেশের এক রহস্যময় জগৎ। নোবিতা ও তার বন্ধুদের এক অভাবনীয় আন্ডারওয়াটার বা জলের তলদেশের অ্যাডভেঞ্চারে নিয়ে যাবে এবারের ডোরেমন। 

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ভ্যারাইটি জানিয়েছে, বন্ধুত্ব, সাহস এবং নতুন পৃথিবী আবিষ্কারের এই গল্পে ডোরেমনের পকেট থেকে বের হবে নিত্যনতুন সব গ্যাজেট। বড় ক্যানভাস, দুর্দান্ত সব অ্যানিমেশন এবং সাউন্ড ইফেক্টসহ ডোরেমনের এই জাদুকরী দুনিয়ায় অভিভূত হবে ছোট্ট সোনামণিরা।

গত ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেয়েছিল জাপানে। এবার ভারতে সিনেমাটির পরিবেশনায় রয়েছে বিশ্বখ্যাত মিডিয়া জায়ান্ট ‘টিভি আসাহি’ ও মাল্টিপ্লেক্স চেইন ‘পিভিআর আইনক্স পিকচার্স’।

ভারতে সিনেমাটির মুক্তি উপলক্ষে ডোরেমন-ভক্তদের জন্য থাকছে বিশাল চমক। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আজ থেকে শুরু হওয়া পপ-কালচার ফেস্টিভ্যাল ‘কোর’-এ থাকছে একটি ‘ডোরেমন জোন’। যেখানে বিশাল আকৃতির ডোরেমন, ফটো বুথ এবং নানা ধরনের চমকপ্রদ আয়োজনে অংশগ্রহণের সুযোগ পাবে খুদে ভক্তরা।

পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে আজ মুক্তি পেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত চলচ্চিত্র ‘অভিমান’। যেখানে ‘রকস্টার আকাশ চ্যাটার্জি’র ভূমিকায় রয়েছেন এই টলিউড মেগাস্টার। তবে সিনেমাটি মুক্তি পেতেই তাঁর...
সিনেপ্রেমীদের জন্য প্রায়শই নানারকম আয়োজন করে থাকে জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সেই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ চলচ্চিত্র উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’। সাম্প্রতিক...
দীর্ঘ বিরতির পর নতুন চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিলেন ‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু। সম্প্রতি সামাজিকমাধ্যমে নির্মিতব্য সিনেমাটির ফার্স্টলুক পোস্টার...
বলিউডে ‘তারে জামিন পার’ শুধু একটি সফল সিনেমাই নয়, বরং তা শিশুদের মানসিক বিকাশ, শিক্ষাব্যবস্থার সীমাবদ্ধতা এবং অভিভাবকদের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছিল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত এ...
প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে পৌঁছেছেন তারেক রহমান। দুই দিনের মালয়েশিয়া সফর শেষে চীন সফরে যাওয়ার কর্মসূচি রয়েছে তাঁর।
সপ্তাহের প্রথম কার্যদিবসে নেতিবাচক দেশের দুই শেয়ারবাজারে। ডিএসইএক্স সূচক কমেছে ২১ পয়েন্টে। লেনদেন হয়েছে ১ হাজার ২ কোটি টাকা। এসময় ৭৫ ভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক...
সাঘাটা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সাইফুল্লাহ বারী (২২) নামে এক ছাত্রশিবির নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় সালাহউদ্দিন নামে আরেক শিবিরকর্মী আহত হয়েছেন।
বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম নতুন করে এক দফা বাড়তে পারে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের সর্বশেষ অর্থনৈতিক পূর্বাভাস প্রতিবেদনে বলা হয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের...
লোডিং...

এলাকার খবর