রোনালদোকে খুব ভালো লাগে, মুশকিল হচ্ছে মেসিকেও ভালো লাগে: জয়া

আপডেট : ২৯ জুন ২০২৬, ০২:৪৫ পিএম

টলিউডের ব্যবসাসফল চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’। নির্মাতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় সিনেমাটির কেন্দ্রীয় ভূমিকায় দেখা গিয়েছিল দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। এবার তিন বছর পর মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটির সিক্যুয়েল ‘আজও অর্ধাঙ্গিনী’। এ উপলক্ষে বর্তমানে কলকাতায় জয়া। অংশ নিচ্ছেন প্রচার-প্রচারণায়। 

অনেকদিন পর আবারও কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিতে হাজির হতে চলেছেন বাংলাদেশি এই অভিনেত্রী। পুরনো ম্যাজিক কি কাজ করবে—ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র এমন এক প্রশ্নে জয়া বলেন, ‘এই ছবিটা (আজও অর্ধাঙ্গিনী) কোনোভাবে যদি দর্শকপ্রিয়তা পায় তাহলে ভালো লাগবে। তবে বলব, ম্যাজিক তো তৈরি করা যায় না, ম্যাজিক হয়ে ওঠে! ম্যাজিক আদৌ হয়েছে কিনা সেটার জন্য আমিও অপেক্ষা করছি।’

সোমবার (২৯ জুন) প্রকাশিত ওই সাক্ষাৎকারে জন্মদিন, ফুটবল বিশ্বকাপ, টলিউডসহ নানা বিষয়ে কথা বলেছেন জয়া আহসান। আগামী ১ জুলাই বাংলাদেশি এই অভিনেত্রীর জন্মদিন। বিশেষ এ দিনটি প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘জন্মদিন থাকলেও খুব উদযাপন করার মানুষ আমি নই। বন্ধুবান্ধব, কাছের আত্মীয় আর অনুরাগীরা খুব ভালোবেসে মনে করে। ভালো লাগে। সেই দিনটায় নিজেকে আরেকটু স্পেশাল ভাবতে ইচ্ছে করে। ছোটবেলায় প্রজাপতি ড্রেস পরে যেমন আদর-উদযাপন হত, মনে পড়ে। তবে এই সময়ে এসবে একটু লজ্জাও লাগে।’

ফুটবল বিশ্বকাপে কোন দলের সমর্থক কিংবা কার ফ্যান জয়া—এমন প্রশ্নে তিনি বলেন, ‘শেষবার রাশিয়ায় গিয়ে বিশ্বকাপ দেখেছিলাম। এবারে যাওয়া হলো না। পর্তুগালকে খুব ভালোবাসি, কিন্তু চারপাশে সারাক্ষণ আর্জেন্টিনা-ব্রাজিল শুনতে হয়! রোনালদোকে (ক্রিস্টিয়ানো) খুব ভালো লাগে। কিন্তু মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে (জোরে হাসি)।’

আজও অর্ধাঙ্গিনীর দৃশ্যে চূর্ণী ও জয়া। ছবি: সংগৃহীত

সবশেষ বিধানসভায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে পালাবদল ঘটে। বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিজেপি। সাক্ষাৎকারে উঠে এসেছে সেই প্রসঙ্গও। জয়ার কাছে প্রশ্ন রাখা হয়েছিল—এই মুহূর্তে টলিউডে কাজ করা নিয়ে কতটা আশাবাদী?

অভিনেত্রী বলেন, ‘বাংলা ছবির জন্য কাজ করি। এটা ঠিক, আরেকটি দেশের পাসপোর্ট বহন করি। কিন্তু এতদিন ধরে তো এখানে (টলিউড) কাজ করছি, কোনোভাবে মনে হয়নি যে আমি এই ইন্ডাস্ট্রির বাইরের কেউ। যদি এখানকার বাসিন্দা হতাম, তারপরেও বোধহয় যে পরিমাণ কাজ করছি এইটুকুই করতাম। একইরকম ভালোবাসা দিয়ে এখানে আমার অভিনীত ছবি রিলিজ করেছে, একইরকম ভালোবাসা দিয়ে মানুষ আমাকে ডাকছে। প্রোডাকশন হাউজগুলো একই রকম ভালোবাসা দিয়ে তাঁদের ছবিতে নিচ্ছে, পরিচালকদের ক্ষেত্রেও একই কথা বলব। সেটা আমি অন্তত টের পাই।’

যোগ করে তিনি বলেন, ‘বাংলা ইন্ডাস্ট্রির দর্শকের জন্য আমি। আমার মতো করে সার্ভ করি। সেখানে আমার কিছুটা হলেও অবদান থাকলে ভালো লাগে, সেটাই করে যাচ্ছি।’

প্রসঙ্গত, নিজ দেশের গণ্ডি পেরিয়ে কলকাতা থেকে বলিউড—সবখানেই নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন জয়া আহসান। টলিউডে ২০২৩ সালে মুক্তি পেয়েছিল তাঁর অভিনীত অর্ধাঙ্গিনী। মুক্তির পর পর্দায় অভিনেত্রীর ‘মেঘনা’ চরিত্রটি সমালোচকমহলে বেশ প্রশংসা কুড়িয়েছিল। এবার ভক্তরা ফের এ সিনেমার সিক্যুয়েলে কৌশিক, জয়া ও চূর্ণি গঙ্গোপাধ্যায়ের ম্যাজিক দেখার অপেক্ষায় রয়েছেন। সব ঠিক থাকলে, আগামী ৩ জুলাই পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আজও অর্ধাঙ্গিনী।

অপেক্ষার অবসান! ‘এটা আমাদেরই গল্প’র পর এবার নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় নতুন ধারাবাহিক নাটক ‘ফিরে আসার গল্প’। আজ (৭ অক্টোবর) ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে প্রকাশ পেয়েছে...
প্রাণে বাঁচলেন নুসরাত ভারুচা। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং চলাকালে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই বলিউড অভিনেত্রী। পরে স্থানীয় একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে...
প্রথমবার মা হতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। তবে গতকাল দেশের একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় যে, পুত্রসন্তানের মা হয়েছেন তিনি! আর তা মুহূর্তের মধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের...
ফ্রান্সের রাজধানী প্যারিসের ‘হোটেল দ্য পোরতালেস’-এ ২০১৬ সালে অস্ত্রের মুখে কোটি টাকার গহনা ডাকাতির ঘটনায় মার্কিন তারকা কিম কার্দাশিয়ানকে ১৪২ টাকা (১ ইউরো) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর